এক্সপ্লোর

1983 WC Win: প্রমাণ করতে চেয়েছিলাম আমরাও ওয়ান ডে খেলতে পারি, বলছেন কপিল

৩৮ বছর আগে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন কপিল দেব এবং তাঁর 'ডেভিলস'। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে প্রবেশ। আর লর্ডসে চিরস্মরণীয় ফাইনালে বিশ্ব ক্রিকেটকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ট্রফি জয়।

নয়াদিল্লি: অনেকে মনে করেছিলেন, তাঁরা নেহাত সূচি মেনে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। নিয়মরক্ষার জন্য। এর বেশি কিছু ভাবা হয়নি। ভারতীয় দলের কাছে কারও কোনও প্রত্যাশাও ছিল না।

অথচ ৩৮ বছর আগে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন কপিল দেব এবং তাঁর 'ডেভিলস'। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে প্রবেশ। আর লর্ডসে চিরস্মরণীয় ফাইনালে বিশ্ব ক্রিকেটকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ট্রফি জয়। প্রথমবার বিশ্বকাপ জিতে গোটা বিশ্বের সামনে নতুন নজির তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট দল।

শুক্রবার ছিল ২৫ জুন। বিশ্বকাপ জয়ের ৩৮ বছর পূর্তি। সেদিন কপিল দেব জানিয়ে দিলেন, তাঁরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন। আর সেটা হল গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে, ভারতও ওয়ান ডে ক্রিকেটটা খেলতে পারে।

কপিল বলেছেন, 'আমরা মাঠে খুব উপভোগ করছিলাম। আমরা একটা লক্ষ্য নিয়ে খেলছিলাম। সকলের কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমরাও ওয়ান ডে ক্রিকেটটা খেলতে পারি। বিশ্বকাপের আগের সময়টাও গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা ভাল ক্রিকেট খেলতে শুরু করেছিলাম।' তিনি যোগ করেছেন, 'টুর্নামেন্ট যত এগিয়েছে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে আর শেষ পর্যন্ত ২৫ জুন আমরা চ্যাম্পিয়ন হই।'

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৮ বছর পূর্ণ হল শুক্রবার। কেউই কল্পনা করতে পারেননি যে, ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিততে পারে। তাও ক্লাইভ লয়েডের দোর্দণ্ডপ্রতাপ ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে। সেই সময় ভারতের বিশ্বকাপ ফাইনালে ওঠাটাই দেশবাসীর কাছে অনেক বড় একটা কৃতিত্ব ছিল। কারণ, তার আগের দুটো বিশ্বকাপের ভারত মাত্র একটাই ম্যাচ জিততে পেরেছিল। টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল যে স্পষ্টতই আন্ডরডগ ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কপিলের দলের কাছে সেভাবে কোনও প্রত্যাশাও ছিল না।

৩৮ বছর আগে ক্রিকেট মানচিত্রে ভারতকে শক্তিশালী দেশ করে তোলার জন্য রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন কপিল দেব৷ গ্রুপ বি-তে ফাইনালে পৌঁছনোর পথে ৬টি ম্যাচের চারটি জিতেছিল ভারত৷ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া৷ ফাইনালে প্রত্যয়ী ক্যারিবিয়ান বাহিনীকে হারিয়ে স্বপ্ন সফল করেন ভারতীয় ক্রিকেট দলের ১১ জন তরুণ৷

সেরা শিরোনাম

Brazil vs Japan: পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান
পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান
IPL: রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
FIFA World Cup 2026: বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নকল বিশ্বকাপ! আসল ট্রফিটি কোথায় থাকে?
বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নকল বিশ্বকাপ! আসল ট্রফিটি কোথায় থাকে?
FIFA World Cup: চুরি গিয়েছিল বিশ্বকাপ, খুঁজে বার করে নায়ক হয়ে গিয়েছিল সারমেয় পিকলস! কোথা থেকে উদ্ধার?
চুরি গিয়েছিল বিশ্বকাপ, খুঁজে বার করে নায়ক হয়ে গিয়েছিল সারমেয় পিকলস! কোথা থেকে উদ্ধার?

ভিডিও

WB Assembly News | বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল । পক্ষে ১৭৬, বিপক্ষে ৪১, ভোটাভুটিতে বিরত ২০
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget