এক্সপ্লোর

যে সুযোগ পাচ্ছো, সেটাকে সম্মান জানাও, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের পরামর্শ বিরাটের

দুবাই: ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে ভারতের সিনিয়র দলের বর্তমান অধিনায়কের কাছে এই প্রতিযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ। কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আরও একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে ভারতের তরুণ ক্রিকেটারদের বিরাটের পরামর্শ, ‘আমার কেরিয়ারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই প্রতিযোগিতা আমাদের কেরিয়ার তৈরি করতে সাহায্য করে। তাই আমার মন ও হৃদয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে। তোমরা যে সুযোগ পাচ্ছো, সেটা বুঝতে হবে এবং সম্মান জানাতে হবে।’ ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক পৃত্থী শ ভাল ফলের বিষয়ে আশাবাদী। বিরাটও ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছেন। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিরাট যেমন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, তেমনই নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। উইলিয়মাসনের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘কেনের বিরুদ্ধে খেলার কথা মনে আছে। ও সবসময় দলের জন্য খেলত। অন্যদের চেয়ে ওর ব্যাটিং দক্ষতা আলাদা ছিল। স্টিভ (স্মিথ) আর আমি অনূর্ধ্ব-১৯ স্তরে একে অপরের বিরুদ্ধে বেশি খেলিনি। তবে ও কেরিয়ারে অনেকদূর এগিয়েছে। ওই ব্যাচের ক্রিকেটারদের মধ্যে শুধু আমরা তিনজনই দেশকে নেতৃত্ব দিচ্ছি না, আরও অনেকেই নিজেদের দেশের হয়ে খেলছে। এটা দেখে ভাল লাগছে।’

সেরা শিরোনাম

Premier League: মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
মরশুমের শুরুটা ভাল হলেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিচ্ছেন চেলসি কোচ আলন্সো
Rising Stars Asia Cup: সারেনি চোট, এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন রজত পাতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?
সারেনি চোট, এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন রজত পাতিদার, পরিবর্তে সুযোগ পেলেন কে?
IND A vs NZ A: জুরেল, তিলক, সুন্দর ত্রয়ীর অর্ধশতরান, প্রসিদ্ধের জোড়া উইকেটে দ্বিতীয় দিনেও ভারত 'এ'-র দাপট অব্যাহত
জুরেল, তিলক, সুন্দর ত্রয়ীর অর্ধশতরান, প্রসিদ্ধের জোড়া উইকেটে দ্বিতীয় দিনেও ভারত 'এ'-র দাপট অব্যাহত
IND vs NZ: শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ?
শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget