এক্সপ্লোর

রিও-তে প্রথম ম্যাচের আগে জার্সি সমস্যায় ভারতীয় হকি দল

রিও ডি জেনেইরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় হকি দলের৷ গেমস ভিলেজে আসবাব সমস্যা মেটার পর এবার সমস্যার নাম জার্সি৷ শনিবার প্রথম ম্যাচ ভারতীয় হকি দলের৷ কিন্তু এখনও জার্সি পেলেন না শ্রীজেশরা৷ বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি৷   প্রথমে ঘরে চেয়ার-টেবিল, টেলিভিশন না থাকায় প্রবল সমস্যায় পড়েন শ্রীজেশরা৷ কোনওমতে সেই সমস্যা মেটানোর পর এবার নতুন সমস্যা৷ প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাকি মাত্র আর ৪৮ ঘন্টা৷ কিন্তু এখনও ম্যাচের জার্সি এল না সর্দার সিংহদের হাতে৷   মাত্র এক সেট জার্সি নিয়েই রিও-তে এসেছে হকি দল৷ সেই জার্সি পরেই এখন প্রতিদিন অনুশীলন করছে হকি দল৷ কিন্তু এক জার্সি পরে কী করে সম্ভব টানা তিন সপ্তাহ ম্যাচ খেলা? এই প্রশ্ন তুলেই এবার হকি ইন্ডিয়াকে চিঠি পাঠালেন দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর রোল্যান্ট অল্টম্যান্স৷ হকি ইন্ডিয়ার সিইও এলেনা নরম্যানকে বাধ্য হয়ে চিঠি পাঠান তিনি৷   চিঠিতে অল্টম্যান্স লিখেছেন, ‘আমরা অনেকবার ভারতীয় অলিম্পিক সংস্থা ও হকি ইন্ডিয়ার ম্যাথু আইলসকে জানানো সত্ত্বেও এখনও আমরা রিও অলিম্পিকে খেলার জন্য সঠিক কিট পেলাম না৷ আমরা এক সেট জার্সিই এতদিন ধরে ব্যবহার করছি৷ আমরা একই জার্সি পরে খেললেও, টানা ৩ সপ্তাহ এই এক জার্সি পরে খেলা অসম্ভব৷ শ্যেফ দ্য মিশন আমাদের জানিয়েছেন, তিনি আইওএ-কে জানিয়েছেন বিষয়টি৷ কিন্তু কিছুই সুরাহা হয়নি৷ আপনার কাছে অনুরোধ, বিষয়টি যত দ্রুত সম্ভব, সুরাহা করুন৷’   এই চিঠির পরেই নড়েচড়ে বসে হকি ইন্ডিয়া৷ গোটা ঘটনায় বিরক্ত হকি ইন্ডিয়ার সভাপতি নরিন্দর বাত্রা৷ আইওএ-র উপর প্রচন্ড ক্ষুব্ধ নরিন্দর বাত্রার নির্দেশ, বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ যত তাড়াতাড়ি সম্ভব ক্যুরিয়র করে পাঠানো হোক খেলোয়াড়দের জার্সি৷   শেষপর্যন্ত ৬ তারিখ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নতুন জার্সি পরে সর্দার সিংহদের দেখা যাবে কি না, তা নিয়ে এখনও রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন৷

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget