এক্সপ্লোর

আউটফিল্ডে আরও উন্নতি করতে হবে ঋষভকে, মত দলের ফিল্ডিং কোচ শ্রীধরের

শ্রীধরের মতে, ঋষভের তুলনায় দীনেশ ফিল্ডার হিসেবে ভাল। উইকেটরক্ষক হওয়া সত্ত্বেও, দীনেশ আউটফিল্ডে দুরন্ত।

বার্মিংহাম: দলে টিকে থাকতে হলে ঋষভ পন্তকে শুধুমাত্র ব্যাটিং নয়, ফিল্ডিংয়ের সময়ও আরও ক্ষিপ্র হতে হবে। একইসঙ্গে উন্নতি করতে হবে তাঁর থ্রোয়িংয়ের। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধরের। বাংলাদেশ ম্যাচের পর ঋষভকে নিয়ে কাটাছেঁড়া করতে বসেন শ্রীধর। তাঁর মতে, ওই ম্যাচে বেশ কয়েকটি জায়গায় খামতি থেকে গিয়েছে এই তরুণ ক্রিকেটারের। শ্রীধর মেনে নেন, আউটফিল্ডে প্রচুর উন্নতি প্রয়োজন ঋষভের। তিনি বলেন, ওকে অনেক খাটতে হবে। প্রথম কথা, থ্রোয়িংয়ের টেকনিকে বদল আনতে হবে। পাশাপাশি, আউটফিল্ডে আরও ক্ষিপ্রতা দেখাতে হবে। শ্রীধর জানান, অধিনায়ক বিরাট কোহলি এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি মাঠে, বিশেষ করে আউটফিল্ডে পন্তের জন্য কয়েকটি জায়গা চিহ্নিত করেছে। দল তাঁকে বিশেষ কয়েকটি ফিল্ডিং পজিশনে ব্যবহার করতে চাইছে। সেই পরিকল্পনা করেই এগোচ্ছেন বিরাট ও মাহি। যাতে সঠিক সময়ে ও সঠিক জায়গায় থাকে। যেমন, ইংল্যান্ডের বিরুদ্ধে আউটফিল্ডে পন্ত পাঁচ রান বাঁচিয়েছে। যেটা ভীষণই ভাল। ভাল একটা ক্যাচও ধরেছিল। শ্রীধরের মতে, ঋষভের তুলনায় দীনেশ ফিল্ডার হিসেবে ভাল। উইকেটরক্ষক হওয়া সত্ত্বেও, দীনেশ আউটফিল্ডে দুরন্ত। ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত কিছু রান বাঁচিয়েছে দীনেশ। ঋষভ এখনও শিখছে। তাই ওকে আরও উন্নতি করতে হবে। যে কারণে, আমরা নির্দিষ্ট ফিল্ডারকে নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করি, যাতে তার ওই জায়গা সম্পর্কে একটা ধারনা থাকে। উদাহরণস্বরূপ, এজবাস্টনের মতো ডিম্বাকৃতি মাঠে একজন ফিল্ডারকে অ্যাঙ্গল সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget