এক্সপ্লোর

Rishabh Pant: নেটে সাবলীল ব্য়াটিং, মাঠে রোহিতদের সঙ্গে খুনসুটি, আইপিএলই কি পন্থের প্রত্যাবর্তনের মঞ্চ?

IPL 2024: সেই বলেই বেশ সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেল পন্থকে। বেঙ্গালুরুতে উপস্থিত ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের সঙ্গেও হাসিঠাট্টা করতে দেখা গেল তরুণ ক্রিকেটারকে। 

বেঙ্গালুরু: দীর্ঘ এক বছরের ওপরে ক্রিকেটের বাইরে তিনি। ২০২২ সালে বছরের শেষ দিনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। প্রাণে বাঁচলেও ফিট না হয়ে ওঠায় গত আইপিএল, এশিয়া কাপ এমনকী বিশ্বকাপের মঞ্চেও দেখা যায়নি ঋষভ পন্থকে (Rishabh Pant)। তবে গত কয়েক মাসে বেশ কয়েকবার জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন পন্থ। আইপিএলের নিলামেও দেখা গিয়েছে তাঁকে। এবার নেটেও ব্যাটিং করতে দেখা গেল তরুণ উইকেট কিপার ব্য়াটারকে। নেটে দীর্ঘ ২০ মিনিটের মত ব্যাটিং করলেন দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটার। মূলত তাঁকে থ্রো ডাউন করা হয়। সেই বলেই বেশ সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেল পন্থকে। বেঙ্গালুরুতে উপস্থিত ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের সঙ্গেও হাসিঠাট্টা করতে দেখা গেল তরুণ ক্রিকেটারকে। 

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এই মুহূর্তে বেঙ্গালুরুতে ভারতীয় দল। চিন্নাস্বামীতে আজ ২ দল ফের মুখোমুখি হবে। অন্য়দিকে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাবে ব্যস্ত এই মুহূর্তে পন্থ। রোহিতদের অনুশীলনে আচমকাই উপস্থিত হয়ে গিয়েছিলেন ভারতীয় দলের তরুণ উইকেট কিপার ব্যাটার। কালো টি শার্ট ও শর্টসে এসেছিলেন পন্থ। নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করলেন। পন্থের সঙ্গে খোশমেজাজে দেখা গেল রোহিত, বিরাট, রিঙ্কুদের। 

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে যে রোহিতই ভারতকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার প্রায় নিশ্চিত। বিরাট কোহলির জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, নতুন ভঙ্গিমায় ব্যাট হাতে এই সিরিজ়ে নিজেকে চেনাচ্ছেন কোহলি। তাঁর শুরু থেকেই আগ্রাসী ব্য়াটিং, বড় শট হাঁকানোর চেষ্টা, এ যেন এক অন্য় কোহলি। এই কোহলিকেই বেঙ্গালুরুতেও ফের একবার দেখতে ভিড় জমাবেন দর্শকরা। সিরিজ়ের বড় পাওনা বলতে মিডল অর্ডারে শিবম দুবের ব্যাটিং। মিডল ওভারে অতীতে যেখানে ভারতের বিরুদ্ধে রান করার গতি কমিয়ে ফেলার অভিযোগ উঠেছিল, সেখানে দুবের বড় শট হাঁকানোর দক্ষতা অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য় বড় ইতিবাচক দিক।

ভারতীয় দলের খানিক চিন্তার বিষয় বলতে দলের বোলিং। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের মতো নিয়মিতরা সিরিজ়ে খেলছেন না বটে। তবে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই, মুকেশ কুমারদের নিয়ে তৈরি ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু একেবারে দুর্বল নয়। ভারতীয় বোলাররা সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষদের অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থই হয়েছে। চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক পিচে রান রোখা বোলারদের জন্য বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে।

সেরা শিরোনাম

Indian Cricket Team: 'ওর বয়সের দিকে তাকিয়ে...' কোনও রাখঢাক না করেই জাডেজাকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন পূজারা
'ওর বয়সের দিকে তাকিয়ে...' কোনও রাখঢাক না করেই জাডেজাকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন পূজারা
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
IND vs NZ ODI: ওয়ান ডে সিরিজের শুরু থেকেই ভারতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার
ওয়ান ডে সিরিজের শুরু থেকেই ভারতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার

ভিডিও

Rachna Banerjee :
Buxa Tiger Reserve: সীমানা পেরিয়ে Assam-এর জঙ্গলে বক্সার বাঘ, Kokrajhar যাচ্ছেন বনমন্ত্রী
Suvendu Adhikari |
ISRO Satellite launch: মহাকাশে নেভিগেশন স্যাটেলাইট NVS-03-এর সফলভাবে পাড়ি | ABP Ananda
Mithun Chakraborty : এখানে যদি তৃণমূলের কোনও বদমায়েশি দেখলে আমার থেকে খারাপ লোক দেখেননি : মিঠুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget