এক্সপ্লোর

Virat Kohli Resigns: টেস্টে এই তরুণকে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চান গাওস্কর

Virat Kohli Resigns: শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের ২৪ ঘণ্টা পরে আচমকাই বিরাটের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। কিন্তু এবার কে হবেন টেস্ট দলের অধিনায়ক তা এখন লাখ টাকার প্রশ্ন।

মুম্বই: শনিবার আচমকাই টেস্ট ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের ২৪ ঘণ্টা পরে আচমকাই বিরাটের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। কিন্তু এবার কে হবেন টেস্ট দলের অধিনায়ক তা এখন লাখ টাকার প্রশ্ন। তবে সুনীল গাওস্কর মনে করেন যে ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ হতে পারেন ভারতের টেস্ট দলের অধিনায়ক।

এক সাক্ষাৎকারে লিটল মাস্টার বলেন, ''আগামী টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে একটা তর্ক চলতেই পারে নির্বাচক কমিটিতে। আমার মনে হয় এমন একজনকেই করা উচিত যে তিন ফর্ম্যাটেই অটোমেটিক চয়েস। সেক্ষেত্রে আমার ভোট পন্থের দিকেই যাবে। আমি এখনও মনে করি যে পন্থই আগামী টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার।'' উদাহরণ হিসেবে গাওস্কর আরও বলেন, ''মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রিকি পন্টিং সরে যাওয়ার পর দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিতকে। দেখতে পেয়েছিলাম ব্যাটিংয়েও কতটা উন্নতি করেছিল ও। ৩০,৪০, ৫০, ১০০ রানের গতি বেড়েছে। পন্থ এই মুহূর্তে আইপিএলে দিল্লির অধিনায়ক। জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেলে ফর্মও দুর্দান্ত হবে। আরও বেশি রান আসবে ওর ব্যাটে, যেমন নিউল্যান্ডসে এসেছিল।''

উল্লেখ্য, আগে মনে করা হচ্ছিল, কোহলির পরিবর্তে তিন ধরনের ক্রিকেটেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সেরা দাবিদার রোহিত শর্মা (Rohit Sharma)। ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে, ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে খেলতে পারেননি হিটম্যান।

আর সেই ফাঁকে দৌড়ে ঢুকে পড়েছেন কে এল রাহুল (KL Rahul)। যাঁকে অজিঙ্ক রাহানের পরিবর্তে টেস্ট দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে কোহলির অনুপস্থিতিতে যিনি দলকে নেতৃত্বও দিয়েছেন। অনেকের মতে, সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকে দায়িত্বে রেখে টেস্ট অধিনায়ক করা হোক রাহুলকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget