এক্সপ্লোর

Rishabh Pant : দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন ঋষভ পন্থ ? সই করাতে আগ্রহ দেখাতে পারে এই দল : রিপোর্ট

IPL 2025 : অদূর ভবিষ্যতে এমএস ধোনির অবসর জল্পনার আবহে, CSK একজন ভাল উইকেটরক্ষ-ব্যাটারের খোঁজে রয়েছে

নয়াদিল্লি : IPL ২০২৫-এর আগে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিতে পারেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষর-ব্যাটার ঋষভ পন্থ। সর্বভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ সূত্রে এমনই খবর। এই মুহূর্তে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পন্থই সর্বাধিক রান করেছেন। রিপোর্টে এমন দাবিও করা হয়েছে, ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সমর্থন থাকা সত্ত্বেও, মেগা নিলামের আগে পন্থকে হয়ত নাও ধরে রাখতে পারে DC। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পন্থকে যদি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেয় সেক্ষেত্রে, তাহলে তাঁর গন্তব্য হতে পারে চেন্নাই সুপার কিংস। অদূর ভবিষ্যতে এমএস ধোনির অবসর জল্পনার আবহে, CSK একজন ভাল উইকেটরক্ষ-ব্যাটারের খোঁজে রয়েছে। সেক্ষেত্রে তারা পন্থকে সই করাতে আগ্রহী থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়ার পর গত আইপিএলেই অসাধারণ কামব্যাক করেছেন ঋষভ। দিল্লি ক্যাপিটালসের হয়ে একাধিক ভাল ইনিংসও খেলেছেন। তাঁর IPL পারফরম্যান্সের দিকে নজর দিয়েই তাঁকে টি২০ বিশ্বকাপে বেছে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে পন্থ নিজেকে মেলে ধরেন। এই পরিস্থিতিতে দিনকয়েক আগে খবর ছড়ায় রিকি পন্টিংয়ের সঙ্গে ভাল সম্পর্ক ছিল পন্থের। তাই পন্টিংয়ের DC-যাত্রা শেষ হওয়ার পর, বাঁহাতি উইকেটরক্ষ-ব্যাটারও এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে পারেন। যদিও, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের দাবি অনুযায়ী, পন্থকে আর রাখতে চাইছে না দিল্লি ক্য়াপিটালসই। যদিও এনিয়ে কোনও সরকারি ঘোষণা নেই।

আগামী আইপিএল হবে ১৮তম সংস্করণ। তবে ট্রফির দেখা নেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। দলের মালিকানা বদল হয়েছে। অধিনায়ক থেকে শুরু করে কোচ, জার্সি, দলের নাম, বারবার পরিবর্তন হয়েছে। তাও ট্রফি ভাগ্য ফেরেনি। টানা ব্যর্থতার জেরে দিনকয়েক আগেই বড়সড় বদলের পথে হাঁটে দিল্লি ক্যাপিটালস। কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় দিল্লি ফ্র্যাঞ্চাইজি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানায় দিল্লি ক্যাপিটালস। তবে পন্টিং নিজে ইস্তফা দিয়েছেন, নাকি তাঁকে অপসারিত করা হয়েছে, তা নিয়ে ধন্দ রয়েছে। সব মিলিয়ে আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। আর আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি ভেসে উঠছে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনিতেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget