এক্সপ্লোর

Rishabh Pant COVID-19 Positive: করোনা আক্রান্ত ঋষভ পন্থ, আছেন আইসোলেশনে

COVID-19 Update: করোনা আক্রান্ত দুই ক্রিকেটারের একজন ঋষভ পন্থ।

লন্ডন: করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনি এখন আইসোলেশনে আছেন। দলের সঙ্গে ডারহামে যাচ্ছেন না তিনি। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর যে তিন সপ্তাহের বিরতি পায় ভারতীয় দল, সেই সময় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পন্থ। তখনই কোনওভাবে তিনি করোনা সংক্রমিত হন। ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ডারহামে একত্রিত হবেন ভারতীয় ক্রিকেটারর। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না পন্থ।

বিসিসিআই সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ার পর গত আটদিন ধরে আইসোলেশনে আছেন পন্থ। তবে তাঁর শরীরে এখন আর করোনার উপসর্গ নেই। 

এর আগে জানা যায়, বিসিসিআই-এর পক্ষ থেকে ভারতীয় দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে আগামী তিনদিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, সবাই করোনা আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে আসেন। পরিকল্পনা অনুযায়ী, করোনা পজিটিভ হওয়া ক্রিকেটার ছাড়া ভারতীয় দলের বাকি সবাই ডারহামে যাবেন। যাঁদের কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন, তাঁরা দলের বাকিদের থেকে আলাদা থাকবেন। 

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্ল একজন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেন। তিনি জানান, ‘ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যাওয়া ২৩ জন ক্রিকেটারের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছে। ও গত আটদিন ধরে আইসোলেশনে আছে। ও দলের সঙ্গে হোটেলে নেই। ফলে দলের অন্য কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হয়নি। আমি করোনা আক্রান্ত ক্রিকেটারের নাম বলতে পারব না। এখনও পর্যন্ত আর কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হয়নি। তাছাড়া বিসিসিআই সচিব জয় শাহ চিঠি লিখে সব ক্রিকেটারকে করোনা প্রোটোকল মেনে চলার অনুরোধ জানিয়েছেন।’

রাজীব শুক্ল নাম প্রকাশ না করলেও, পরে জানা যায়, সংশ্লিষ্ট ক্রিকেটার হলেন পন্থ। তিনি ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ইংল্যান্ডে করোনা সংক্রমণ বাড়ছে। ইংল্যান্ডে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেন। 

সেরা শিরোনাম

Neymar Retirement: 'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
Cristiano Ronaldo: আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
Donald Trump FIFA: ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
ট্রাম্পের ফোন ফিফা প্রেসিডেন্টকে, মার্কিন ফুটবলারের লাল কার্ড মকুব! ফুঁসছে ফুটবল বিশ্ব
Cristiano Ronaldo: হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'
হঠাৎ করে স্পেন ম্য়াচের আগে রোনাল্ডো জানিয়ে দিলেন 'শেষ বিশ্বকাপ'

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget