এক্সপ্লোর

Real Madrid: রদ্রিগোর জোড়া গোলে কোপা দেল রে জয় রিয়ালের

Copa del Rey: ২-১ ব্যবধানে ওসাসুনাকে হারিয়ে খেতাব ঘরে তুলল লস ব্ল্যাঙ্কোসরা। জোড়া গোল করলেন রদ্রিগো। এই নিয়ে ২০ তম বার কোপা দেল রে খেতাব ঘরে তুলল মাদ্রিদ।

মাদ্রিদ: কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ২-১ ব্যবধানে ওসাসুনাকে হারিয়ে খেতাব ঘরে তুলল লস ব্ল্যাঙ্কোসরা। জোড়া গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। এই নিয়ে ২০ তম বার কোপা দেল রে খেতাব ঘরে তুলল রিয়াল। ২০১৪ সালে শেষবার বেঞ্জেমারা চ্যাম্পিয়ন হয়েছিল কোপা দেল রে। কার্লো আনসেলোত্তির দল খেলা শুরুর ২ মিনিটের মাথায় গোল পেয়ে যায়। রদ্রিগো প্রথমে গোল করে দলকে এগিয়ে যায়। এরপর ক্রমেই আক্রমণাত্মক মেজাজে খেলার গতি বাড়িয়ে দেয় রিয়ালের ফুটবলাররা। প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় ওসাসুনার হয়ে সমতা ফেরান লুকাস টরো। এরপর অবশ্য ৭০ মিনিটের মাথায় ম্যাচে রিয়ালের ও নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল। 

এদিন খেলার শুরুতেই টনি ক্রুসের শট প্রতিপক্ষের তেকাঠি ছুঁয়ে পাল্টা ফিরে আসে। সেই বলই নিঁখুতভাবে গোলে ঢুকিয়ে দেন রদ্রিগো। কোনও স্প্যানিস কাপের ইতিহাসে এটি গত ১৭ বছরের মধ্যে দ্রুততম গোল। নিজের খেলা নিয়ে বেশ খুশি রদ্রিগো বলেন, ''আমার বয়স ২২ বছর। এই বয়সেই আমি রিয়ালের জার্সিতে আমি ট্রফি জিতলাম। এর থেকে খুশির মুহূর্ত আর কিছু হতে পারে না।'' ম্যাচের নায়ক আরও বলেন, ''আজ সকালেই আমরা আলোচনা করছিলাম যে কত বছর হয়ে গেল এই টুর্নামেন্ট রিয়াল মাদ্রিদ জিততে পারেনি। বিশেষ করে আমিও মিস করছিলাম। দুটো গোল করতে পেরেছি। তাই দারুণ খুশি আমি।"

সালাহদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছেছিল রিয়াল

কিছুদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) রাউন্ড অফ ১৬-র প্রথম লেগে লিভারপুলের (Liverpool) ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ৫-২ স্কোরলাইনে বড় জয় পেয়েছিল। প্রথম লেগের পরে লিভারপুলের টাইয়ে ফিরে আসার সম্ভাবনা এমনিতেই খুবই কম ছিল। শেষমেশ দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবেউতেও হেরেই চ্যাম্পিয়ন্স অভিযান শেষ করেছিলেন মহম্মদ সালারা।

ম্যাচের আগেই য়ুরগেন ক্লপ কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন লিভারপুলের ম্যাচে ফেরার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। যদিও অ্যালিসন বেকারের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের ঘণ্টাখানেক পর্যন্ত লিভারপুল লড়াইয়ে টিকে ছিল। কিন্তু শেষমেশ ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমার (Karim Benzema) ৭৮ মিনিটের গোলে ১-০ জয় পায় কার্লো আনসেলত্তির দল। দুই লেগ মিলিয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গতবারের ফাইনালিস্ট লিভারপুলকে ৬-২ পরাজিত করেছিল। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget