এক্সপ্লোর

রোহিত বিশ্বের সেরা ওয়ান ডে ক্রিকেটার: বিরাট কোহলি

একই বিশ্বকাপে চার চারটি শতরান করার যে রেকর্ড এতদিন শ্রীলঙ্কার কিংবদন্তী কুমার সাঙ্গাকারার ঝুলিতে ছিল, এজবাস্টনে শতরান করে সেই মাইলফলকে পৌঁছে গেলেন রোহিতও।

বার্মিংহাম: এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে চলতি বিশ্বকাপের শেষ চারে চলে গেল ভারত। অস্ট্রেলিয়ার পর ভারতই দ্বিতীয় দল, যারা এক ম্যাচ হাতে রেখেই  সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল। ৮ ম্যাচের ৬টি-তে জিতে ১৩ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর টেবিল তালিকায় বিরাটরা এখন দ্বিতীয় স্থানে (নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছে)। আর ভারতের এই জয়যাত্রায় যার অবদান এখনও পর্যন্ত শিখরে, তিনি হলেন দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। ৮ ইনিংসে ৫৪৪ রান। তার মধ্যে ৪ শতরান সহ রয়েছে একটি অর্ধশতরান। বাংলাদেশের বিরুদ্ধেও ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ম্যাচের নায়কও রোহিতই। আর এই পারফর্ম্যান্সের পর মঙ্গলবার ভারত অধিনায়ক বিরাট কোহলি নির্দ্বিধায় বলে দিলেন, এই সময়ে রোহিতই বিশ্বের সেরা ওয়ান ডে ক্রিকেটার।

একই বিশ্বকাপে চার চারটি শতরান করার যে রেকর্ড এতদিন শ্রীলঙ্কার কিংবদন্তী কুমার সাঙ্গাকারার ঝুলিতে ছিল, এজবাস্টনে শতরান করে সেই মাইলফলকে পৌঁছে গেলেন রোহিতও।

আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। দুইয়ে রোহিত শর্মা। বাংলাদেশ ম্যাচের পর বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানই সাফ জানিয়ে দিলেন, এই সময়ে সেরা ওয়ানডে ব্যাটসম্যান তিনি নন, বরং তাঁর ডেপুটিই বিশ্বসেরা। বিরাটের কথায়, “আমি দীর্ঘদিন ধরে রোহিতকে দেখছি। গোটা বিশ্বে ও-ই (রোহিত) এখন সেরা ওয়ানডে ক্রিকেটার, ওকে দেখে আমরা খুব খুশি।” একই সঙ্গে যশপ্রীত বুমরাহর বোলিং নিয়েও প্রশংসা শোনা গেল ক্যাপ্টেন কোহলির মুখে। ‘ডেথ’ বোলিংয়ে বুমরাহর আক্রমণের কোনও জবাব বিপক্ষের কাছে নেই। সেই কারণেই বুমরাহকে দিয়ে প্রথমে স্রেফ ৪ ওভার বল করানো হয়েছে । শেষের দিকে বুমরাহর ধারাবাহিক ইয়র্কারের জন্যই ও এত ভয়ঙ্কর। কোহলি বলছেন, “ওর (বুমরাহ) ওভার আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। ও ওয়ার্ল্ড-ক্লাস বোলার। গোটা দলই যেভাবে পারফর্ম করল, তাতে আমি খুশি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কি নেতৃত্ব ছাড়তে চলেছেন সূর্যকুমার? ভারত অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে?
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কি নেতৃত্ব ছাড়তে চলেছেন সূর্যকুমার? ভারত অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে?
T20 Ranking: সঞ্জু-ঈশানের বিরাট প্রোমোশন! টি-২০ বিশ্বকাপ জিতে আইসিসির তালিকায় কে কত নম্বরে?
সঞ্জু-ঈশানের বিরাট প্রোমোশন! টি-২০ বিশ্বকাপ জিতে আইসিসির তালিকায় কে কত নম্বরে?
Virat Kohli: এখনও টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে অনুশীলন শুরু করে দিলেন আইপিএল চ্যাম্পিয়ন কোহলি
এখনও টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে অনুশীলন শুরু করে দিলেন আইপিএল চ্যাম্পিয়ন কোহলি
T20 World Cup: সব ধর্মের সম্মান করা উচিত, গম্ভীরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
সব ধর্মের সম্মান করা উচিত, গম্ভীরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Embed widget