এক্সপ্লোর

লক্ষ্য ছিল ২০০? জবাবে কী বললেন 'হিটম্যান'

ইন্দোর: টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড স্পর্শ করলেন একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। তাঁর ব্যাটিং-তাণ্ডবে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা। কিন্তু ম্যাচের পর একেবারেই শান্ত ও সংযত ভারতীয় দলের হিটম্যান রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে তিনি যখন আউট হন, তখন প্রায় ৯ ওভার খেলা বাকি। ওই সময় যেভাবে খেলছিলেন, তাতে তাঁর ডাবল সেঞ্চুরিও অসম্ভব দেখাচ্ছিল না। অনেকেই ভাবছিলেন, টি ২০ তে প্রথম ডাবল সেঞ্চুরিটা হয়ত রোহিতের ব্যাটেই আসবে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ৪৩ বলে ১১৮ রানেই থামলেন রোহিত। তাঁর ইনিংসে রয়েছে ১০ টি ছক্কা ও ১২ টি বাউন্ডারি। ম্যাচের পর তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর ইনিংসের কোনও একটা সময় কি তিনি ডাবল সেঞ্চুরির কথা ভাবছিলেন? এই প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, তাঁর কাছ থেকে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি চাওয়াটা একটু বাড়াবাড়িই হয়ে যাচ্ছে। যত বেশি সম্ভব রান তুলতে চেয়েছিলেন। কারণ, এই মাঠে কোনও টার্গেটই নিরাপদ ছিল না। রোহিত তাঁর এ ধরনের বিধ্বংসী ইনিংসের পিছনে যা রয়েছে, তা বুঝিয়ে দিলেন প্রাঞ্জলভাবে। বললেন, প্রথমে ব্যাট করতে নামায় বড় টার্গেট গড়ে দেওয়াই ছিল লক্ষ্য। ব্যাটিংয়ের আদর্শ পরিবেশ ছিল। যেমনটা বরাবর করেন, তেমনটাই করেছেন। বলের লাইনে এসে বলকে মারা। সেই কাজটা ঠিকঠাক হয়েছে।মাঠে নেমে ইনিংসটা উপভোগ করাই ছিল তাঁর উদ্দেশ্য। রোহিত বলেছেন, ‘আমার ব্যাটিংয়ে একটা নির্দিষ্ট ধরন আছে। আজও সেভাবেই খেলেছি। কখনও অতিরিক্ত আক্রমণাত্মক হতে যাই না। টাইমিংয়ে আস্থা রাখি।’ আরও একটা বিষয়। গতকালও মাঠে ছিলেন রোহিতের লাকি চার্ম তাঁর স্ত্রী রিতিকা। গ্যালারিতে বসে স্বামীর ইনিংসটা দারুণ উপভোগ করেছেন তিনি। আগের দিন ছিল রিতিকার জন্মদিন। জন্মদিনের সেরা উপহারটা এক স্বামীর ব্যাট থেকেই। কয়েকদিন আগে মোহালিতে যখন একদিনের ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন রোহিত, তখনও গ্যালারিতে ছিলেন রিতিকা। ওই দিনটা ছিল তাঁদের বিবাহবার্ষিকী। ম্যাচের পর সহ খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়ক রোহিত। লোকেশ রাহুলের ৮৯ রানের ইনিংসের তারিফ করে রোহিত বলেছেন, ও দারুন ফর্মে রয়েছে। আজ তো অসাধারণ ইনিংস খেলেছে। অন্যপ্রান্ত থেকে ওতে ব্যাটিং করতে দেখাটা দারুন মজাদার। কুলদীপ (৫২ রানে ৩ উইকেট) ও চাহল (৫২ রানে ৪ উইকেট)-এই দুই রিস্টা স্পিনারের ওপর তাঁর আস্থা ছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, জানতাম ওরা খেলার মোড় ঘুরিয়ে দেবে।

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget