এক্সপ্লোর

IND vs ENG: কোনও নির্দেশ না পেয়েই মাঠ ছাড়তে শুরু করলেন জয়সওয়াল, সরফরাজ, ক্ষেপে এ কী করলেন রোহিত!

Rohit Sharma: এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন রোহিত নিজেই। তিনি তো বলেননি মাঠ ছাড়তে। এমনকী ডিক্লেয়ারও ঘোষণা করেননি। তবে কেন? সঙ্গে সঙ্গে তিনি উঠে আসেন।

রাজকোট: ক্যাপ্টেনের নির্দেশই এল না। অথচ নিজেরা মাঠ ছাড়তে শুরু করলেন ভারতের ২ ব্য়াটার। রাজকোট টেস্টের একটি ভিডিও ক্লিপস মুহূর্তের মধ্য়ে ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে মাঠ ছাড়ছেন জয়সওয়াল ও সরফরাজ। এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন রোহিত নিজেই। তিনি তো বলেননি মাঠ ছাড়তে। এমনকী ডিক্লেয়ারও ঘোষণা করেননি। তবে কেন?

সঙ্গে সঙ্গে ড্রেসিংরুম থেকেই ইশারায় পুণরায় ২ তরুণ ভারতীয় ব্যাটারকে ক্রিজে ফিরে যেতে বলেন ভারত অধিনায়ক। রোহিতের ইশারা ও তাঁর বলার অঙ্গভঙ্গি দেখে কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররাও নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। 

আসলে ঘটনাটি ঘটে চতুর্থ দিনের ভারতের ব্যাটিংয়ের সময় ৯৭ তম ওভারের পর। ইংল্যান্ডের ক্রিকেটাররাও ভেবেছিলেন যে রোহিত বোধহয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আসলেই রোহিত শর্মা তখনও ভারতের ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেননি। যদিও তার ১ ওভার পরেই ভারত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দেন। 

প্রথম ইনিংসে ৪৪৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। জবাবে ইংল্যান্ড বোর্ডে তুলতে পারে ৩১৯ রান। দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল ভারত। রোহিত শর্মা গতকাল ১৯ রান করে আউট হন। রজত পাতিদার আরো একবার ব্যর্থ হলেন। তিনি খাতা না খুলেই ফিরে যান। তবে শুভমন গিল অর্ধশতরানের ইনিংস খেলে ফেলেছিলেন গতকালই। কুলদীপ যাদবের সঙ্গে অপরাজিত থেকে গতকাল মাঠ ছাড়েন গিল। এদিন ১৯৬/২ থেকে খেলা শুরু করেন দুজনে। নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেছিলেন কুলদীপ। কিন্তু গুরুত্বপূর্ণ ২৭ রানের ইনিংস খেললেন এই চায়নাম্যান। 

তবে একটা ভুল হয়ে যায় কুলদীপের এদিন সকালে। তাঁর ভুলের খেসারত দিতে হয় গিলকেম নিজের আরো একটি টেস্ট সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন ভারতের তরুণ ব্যাটার। ব্যক্তিগত ৯১ রানের মাথায় কুলদীপের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান গিল। এর কিছুক্ষণ পরেই উইকেট খোোয়ান কুলদীপও। এরপর মধ্য়াহ্নভোজের বিরতিতে যখন ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন জয়সওয়াল ও সরফরাজ তখন ভারতের স্কোর ছিল ৪১৪/৪।

হায়দরাবাদ টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছিলেন সরফরাজ। এরপর এই টেস্টেও ফের ডাবল সেঞ্চুরি হাঁকালেন জয়সওয়াল। চতুর্থদিনের মধ্যাহ্নভোজের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বাঁহাতি ভারতীয় ওপেনার। অ্য়ান্ডারসনকে এক ওভারে ২১ রান দেন। এক ইনিংসে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছক্কার সংখ্যা ১২। এদিন তা ছুঁয়ে ফেললেন যশস্বী।

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget