এক্সপ্লোর

IND vs AFG: শূন্য রানে আউট, তবুও বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন রোহিত

Rohit Sharma Milestone: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস করতে নামার সঙ্গে সঙ্গে এই কৃতিত্বের অধিকারী হলেন ভারত অধিনায়ক। 

ইন্দোর: প্রায় ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু প্রথম ম্যাচে ভাগ্যের দোষে রান আউট হতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম বলেই খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান। কিন্তু বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। তিনিই বিশ্বের একমাত্র পুরুষ ক্রিকেটার যিনি ১৫০ বা তার বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস করতে নামার সঙ্গে সঙ্গে এই কৃতিত্বের অধিকারী হলেন ভারত অধিনায়ক।  রোহিতের এর চেয়ে ১৬টি ম্যাচ কম খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। এখনও পর্যন্ত ১৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তৃতীয় স্থানে তাঁর সতীর্থ জর্জ ডকরেল। ১২৮টি ম্যাচ খেলেছেন এই আইরিশ ক্রিকেটার। রোহিত ছাড়া ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক টি-টোয়েন্টি খেলেছেন বিরাট কোহলি। মোট ১১৬টি ম্য়াচ খেললেন কিং কোহলি। 

আগেই ঠিক ছিল যে বিরাট কোহলি ফিরছেন এই ম্যাচে। সেই মত তিলক ভার্মার পরিবর্তে দলে ঢুকলেন কোহলি। ২০২২  নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচ খেলছেন কোহলি। অন্য়দিকে গিলের পরিবর্তে যশস্বী জয়সওয়ালকে একাদশে সুযোগ দেওয়া হয়েছে। আফগানিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রহমনউল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরান। প্রথম দুই ওভারে অর্শদীপ ও মুকেশ মিলে ২০ রান দেন। রোহিত আক্রমণে নিয়ে আসেন রবি বিষ্ণোইকে। প্রথম ওভারেই উইকেট তুলে নেন বিষ্ণোই। শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ১৪ রান করে ফিরে যান ক্রমশ বিপজ্জ্বনক হয়ে ওঠা গুরবাজ। ইব্রাহিম ৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অক্ষর পটেলের বলে। এরপর আজমাতউল্লাহ ২ রান করে শিবম দুবের বলে আউট হন। এদিন তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন গুলবদিন নইব। আফগানিস্তান শিবিরে কিছুটা অক্সিজেনের জোগান দেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ২০১৫ সালে নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান হাঁকিয়েছিলেন। আর এদিন কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি অর্ধশতরান হাঁকালেন। ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন এদিন। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান গুলবদিন। শেষ পর্যন্ত রবি বিষ্ণোই তাঁকেও ফিরিয়ে দেন। শেষদিকে করিম জানাত ও মুজিব উর রহমন মিলে দলের স্কোর দেড়শোর গণ্ডি পার করিয়ে দেন এরপর। ১৭২ রানে থামে আফগানদের ইনিংস।

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
ACC Men's U19 Asia Cup 2026: পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত সেলিব্রেশনের নেপথ্যে আসল কাহিনিটি খোলসা করলেন ভারতের নায়ক মোহিত উলভা
পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত সেলিব্রেশনের নেপথ্যে আসল কাহিনিটি খোলসা করলেন ভারতের নায়ক মোহিত উলভা
ACC Men's U19 Asia Cup 2026: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর
Sehwag On Aaryavir: পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget