এক্সপ্লোর

Ross Taylor: 'রাজস্থান রয়্যালসের একজন কর্তা আমাকে চড় মেরেছিলেন', আত্মজীবনীতে বিস্ফোরক টেলর

Ross Taylor Autobiography: প্রাক্তন কিউয়ি তারকা জানিয়েছেন সেই মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে একটি ম্য়াচে হারের পরই এমনটা হয়েছিল। আইপিএলে সেই মরসুমে রাজস্থান রয়্যালসে খেলেছিলেন টেলর।

নেপিয়ার: নিউজিল্যান্ড (Newzeland) ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে তিনি পড়েন। চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার নিজের অটো বায়োগ্রাফি 'রস টেলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'-এ বিস্ফোরক দাবি করলেন রস টেলর (Ross Taylor)। তিনি জানিয়েছেন ২০১১ আইপিএল (IPL 2011) মরসুমে রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) একজন কর্তা তাঁকে চড় মেরেছিলেন। প্রাক্তন কিউয়ি তারকা জানিয়েছেন সেই মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের (Kings XI Punjab) বিরুদ্ধে একটি ম্য়াচে হারের পরই এমনটা হয়েছিল।

কী লিখেছেন টেলর?

নিজের আত্মজীবনীতে টেলর লিখেছেন, ''সেই ম্য়াচে ১৯৫ রান তাড়া করতে নেমেছিলাম আমরা। কিন্তু আমি রান পাইনি। শূন্য রানেই লেগবিফোর হয়ে ফিরে যাই প্যাভিলিয়নে। ম্যাচের পর টিম হোটেলের টপ ফ্লোরে বারে ছিলাম আমরা। দলের সকলেই ছিল। সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের লোকও ছিল। শেন ওয়ার্ন, লিজ হার্লিও ছিলেন সে সময়। টিম ম্যানেজমেন্টের একজন আমাকে বলে-রস, তোমাকে শূন্য রান করার জন্য কোটি কোটি টাকা দিয়ে রাখিনি আমরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি মুখে তিন চার-বার চড় মেরেছিলেন। ওখানে তখন হাসাহাসি চলছিল। পুরোটাই নাটক ছিল নাকি মজা করা হচ্ছিল, সেটা বুঝে উঠতে পারিনি। সেই মুহূর্তে সেটা নিয়ে ভাবিনি। পেশাদার জগতে এমনটা হতে পারে, তা মাথায় আসছিল না।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ross Taylor (@rossltaylor3)

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম মরসুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন টেলর। সেই দলের হয়ে ২০১০ সাল পর্যন্ত খেলেন কিউয়ি ব্যাটার। এরপরই নিলামে টেলরকে তুলে নেয় রাজস্থান রয়্যালস। টেলর তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন যে তিনি আরসিবিতে আরও খেলতে চেয়েছিলেন। এছাড়াও দেশ ও হোক বা বিদেশ বিভিন্ন সময় যে তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে তাও নিজের আত্মজীবনীতে লিখেছেন এই ডানহাতি ব্যাটার।

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget