এক্সপ্লোর

IND vs SA: ম্যাচ হারলেও নজির গড়লেন রাবাডা, কেপটাউন টেস্টে ছুঁলেন কিংবদন্তি কালিসকে

Kagiso Rabada: মাত্র ৬৪২ বল, আর তাতেই ফয়সালা হয়ে গেল ম্যাচের। বলের নিরিখে কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ক্রিকেট ইতিহাসের সবথেকে ছোট টেস্টের নজির গড়ল।

কেপটাউন: প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় টেস্টে হারতে হয়েছে ভারতকে। কেপটাউন টেস্ট (Capetown Test) জিতে সিরিজ ১-১ ড্র করেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ম্য়াচ হারলেও নজির গড়লেন দক্ষিণ আফ্রিকা (South Africa) তারকা পেসারক কাগিসো রাবাডা (Kagiso Rabada)। বল হাতে উইকেট তুলে জ্যাক কালিসের রেকর্ড ছুঁয়ে ফেললেন রাবাডা। ২ জনেই এই মুহূর্তে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯১ উইকেট ঝুলিতে পুরেছেন। দুটো ইনিংসে যথাক্রমে কেপটাউনে ৩৮/৩ ও ৩৪/১ উইকেট নেন রাবাডা। এই দুজনই বর্তমানে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্টে ষষ্ঠ সর্বোচ্চ উইকেটের মালিক। ৬২ টেস্টে ২২.০৫ গড়ে মোট ২৯১ উইকেট নিয়েছেন রাবাডা। সর্বোচ্চ ১১২/৭। 

তবে ম্য়াচ খেলার নিরিখে কিন্তু কালিস অনেকটাই পিছিয়ে রয়েছেন রাবাডার থেকে। ১৬৫ ম্যাচ খেলে ২৯১ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার। সেরা বোলিং পারফরম্যান্স ৫৪/৬। দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক অবশ্য ডেল স্টেইন। তিনি মোট ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়েছিলেন। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ছিল ৫১/৭। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজে ১১ উইকেট নিয়েছেন রাবাডা। 

পিচ নিয়ে ক্ষুব্ধ রোহিত

মাত্র ৬৪২ বল, আর তাতেই ফয়সালা হয়ে গেল ম্যাচের। বলের নিরিখে কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ক্রিকেট ইতিহাসের সবথেকে ছোট টেস্টের নজির গড়ল। দ্বিতীয় টেস্টে সাত উইকেটে প্রোটিয়াদের হারিয়ে ১-১ সিরিজ় ড্র করল ভারত। তবে ম্যাচ জিতলেও ক্ষোভে ফুঁসছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কারণ, অবশ্য কেপ টাউনের পিচ।

মাত্র দেড় দিনে কেপ টাউন টেস্ট শেষ হয়ে যাওয়ার পর রোহিত কার্যত ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলেন, 'এই ম্যাচে কেমন, কী পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারুর কথা বলা মানায় না।'

ভারতের স্পিন সহায়ক পিচ নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছে। সময়ের বহু আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভারতের একাধিক পিচ টেস্ট ম্যাচ খেলার কতটা যোগ্য, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞ। গত বছর বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট শেষে ইনদওরের পিচকে আর পাঁচটি মধ্যমানের পিচের থেকেও খারাপ রেটিং দেওয়া হয়েছিল আইসিসির তরফে। দিনকয়েক আগে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা আমদাবাদের পিচকেও সাধারণ মানের রেট করা হয়। কেপ টাউনে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক রোহিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget