এক্সপ্লোর

Sachin Tendulkar Birthday: একী কাণ্ড! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সচিন?

Sachin Tendulkar Birthday: ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তাও আবার সেই পাকিস্তানের বিরুদ্ধেই। ২০১৩ সালে ঘরের মাঠে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন সচিন।

মুম্বই: ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসগুলোর মধ্যে একটি। কিন্তু অবাক করে দেওয়া একটি অজানা তথ্য, যা হয়ত অনেকেই জানে না যে, একবার পাকিস্তানের হয়েই না কি খেলতে নেমেছিলেন সচিন (Sachin Tendulkar), তাও আবার ভারতের বিরুদ্ধেই। আজ মাস্টার ব্লাস্টারের জন্মদিনে সেই অজানা তথ্যই একটু জেনে নেওয়া যাক -

পাকিস্তানের হয়ে মাঠে সচিন, প্রতিপক্ষ ভারত

১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। পাকিস্তানের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। কিন্তু নিজের আত্মজীবনী ''প্লেইং ইট মাই ওয়ে''-তে সচিন লিখেছেন, ''তৎকালীন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের মনে আছে কি না আমার জানা নেই, কিন্তু আমি একবার পাকিস্তানের হয়ে মাঠে ফিল্ডিং করতে নেমেছিলাম। তাও আবার সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ভারতই।''

ঠিক কী হয়েছিল?

১৯৮৭ সালে পাকিস্তান সেবার ভারত সফরে এসেছিল। ম্যাচ ছিল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। ম্যাচে লাঞ্চের পরে কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন জাভেদ মিঁয়াদাদ ও আব্দুল কাদির। সেই সময়ই সচিনকে ফিল্ডিং করতে হয়েছিল। ইমরান খান নিজেই নাকি সচিনকে ফিল্ডিং করতে বলেছিলেন অতিরিক্ত ফিল্ডার হিসেবে। সচিন আরও বলেন ম্যাচে একটা সময় এসেছিল যে কপিল দেবের ক্যাচ নেওয়ার সুযোগও এসেছিল সচিনের সামনে। কিন্তু মাঠে অনেকটা দৌড়েও বলের নাগাল পাননি সচিন। 

সচিনের দুর্দান্ত কেরিয়ার

১৯৯০ সালে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে এই ইনিংস খেলেন সচিন। সচিনের কেরিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকানো ১৩১ বলে ১৪৩ রানের ইনিংসটি। সেই ম্যাচে টনি গ্রেগ কমেন্ট্রি বক্স থেকে বারবার বলছিলেন "কী অসাধারণ ক্রিকেটার।'' বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে দ্বিশতরানের ইনিংস খেলেন সচিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১০ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

 

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget