এক্সপ্লোর

অবসর না নিলে বাদ পড়তেন সচিন, দাবি সন্দীপ পাতিলের

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে একদিনের আন্তর্জাতিকের দল থেকে বাদ দেওয়ার কথা ভেবেছিলেন নির্বাচকরা। ২০১২ সালে সচিন অবসর না নিলে তাঁকে দল থেকে বাদ পড়তে হত। এমনই চাঞ্চল্যকর খবর জানিয়েছেন প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাতিল। তাঁর দাবি, নির্বাচকদের মনোভাব বুঝতে পেরেই অবসরের সিদ্ধান্ত নেন সচিন। এক সাক্ষাৎকারে পাতিল বলেছেন, ‘২০১২ সালের ১২ ডিসেম্বর নাগপুরে ভারত-ইংল্যান্ড টেস্ট চলাকালীন আমরা সচিনের সঙ্গে দেখা করে ওর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। ও বলে এখনই অবসর নেওয়ার ইচ্ছা নেই। কিন্তু নির্বাচক কমিটি ততদিনে ওকে বাদ দেওয়ার বিষয়ে একমত হয়ে গিয়েছিল। বোর্ডকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছিল। সচিন বুঝতে পেরেছিল দল নির্বাচনের পরবর্তী বৈঠকে কী হতে চলেছে। সেই কারণেই ও আমাকে এবং তৎকালীন বোর্ড সচিব সঞ্জয় জাগদালেকে ফোন করে বলে, টেস্টে মন দিতে চায়। এরপরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে সচিন। ও অবসর না নিলে আমরা অবশ্যই বাদ দিতাম।’ একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি রান করা এবং সর্বাধিক শতরানের রেকর্ড সচিনের দখলে। তা সত্ত্বেও তাঁকেই বাদ দেওয়ার কথা ভেবেছিল বোর্ড। ২০১৫ সালের বিশ্বকাপের কথা ভেবে নতুন করে দল গঠন করার কথা জানান বোর্ডের তৎকালীন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রত্নাকর শেট্টি। সেই কারণেই তিনি সচিনের অবসরের পক্ষে মত প্রকাশ করেন। সচিনকে একদিনের দল থেকে বাদ দেওয়ার কথা ভাবলেও, টেস্ট থেকে তাঁর অবসরের ক্ষেত্রে বোর্ডের কোনও চাপ ছিল কি না সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পাতিল। তিনি এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার পন্থা অবলম্বন করেছেন।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget