এক্সপ্লোর

সশস্ত্র বাহিনীর জন্য ‘সচিন অ্যা বিলিয়ন ড্রিমস’-এর বিশেষ স্ক্রিনিং তেন্ডুলকরের

নয়াদিল্লি: দেশের সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্য তাঁর জীবন অবলম্বনে তৈরি সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। দিল্লিতে ভারতীয় বায়ুসেনার অডিটোরিয়ামে হল ‘সচিন অ্যা বিলিয়ন  ড্রিমস’ সিনেমার বিশেষ স্ক্রিনিং। সেখানে বায়ুসেনার অনারারি গ্রুপ ক্যাপ্টেন সচিনের সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান মার্শাল বিএস ধানোয়া। এছাড়াও ছিলেন ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। ছিলেন সচিনের স্ত্রী অঞ্জলিও। উপস্থিত দর্শকরা 'সচিন, সচিন' স্লোগানে সিনেমাটিকে অভিনন্দন জানান। তাঁরা উঠে দাঁড়িয়ে অভিভাদনও জানান। ধানোয়া সচিনকে একটি বিশেষ স্মারকও উপহার দেন। সচিনের জীবন অবলম্বনে তৈরি সিনেমার প্রশংসা করে বায়ুসেনা প্রধান বলেন, এটা দারুন একটা ছবি। সচিনের ক্রিকেট কেরিয়ার শুরু হওয়ার আগেই আমি বায়ুসেনায় যোগ দিয়েছিলাম। ওই পুরো কেরিয়ারটাই আমি দেখেছি, তা দারুন অনুপ্রেরণাদায়ক। আগামী ২৬ মে সচিনের সিনেমা মুক্তি পাচ্ছে। এ ব্যাপারে ধানোয়া বলেছেন, এমন একটা দিন সিনেমাটি মুক্তি পেতে চলেছে যেদিন কার্গিল যুদ্ধে আকাশপথে অভিযান শুরু হয়েছিল। ১৯৯৯-র বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানকে ভারত হারানোর পর শ্রীনগরের পরিস্থিতির স্মৃতিচারণ করেন বায়ুসেনা প্রধান। ভারতের ওই জয়ে সশস্ত্র বাহিনী কীভাবে উজ্জীবিত হয়ে উঠেছিল তা জানান ধানোয়া। স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান সচিন। তিনি স্মরণ করিয়ে দেন, এই পোডিয়ামেই তাঁকে অনারারি গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল। সশস্ত্র বাহিনীর জওয়ানদের দেশের আসল নায়ক বলেও উল্লেখ করেন সচিন।

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget