এক্সপ্লোর

IND vs ENG: কোথায় স্টোকসদের বিরুদ্ধে বাজিমাত করলেন রোহিতরা? শুভেচ্ছাবার্তায় জানালেন সচিন

IND vs ENG Test Series: ম্য়াচে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বোলিং করেন তিনি। ম্য়াচের সেরা হয়েছেন তিনি। সিরিজ সেরা যশস্বী জয়সওয়াল।

মুম্বই: সিরিজ জয় আগেই হয়েছিল। এবার কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে ভারতীয় দল ধর্মশালায়। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন সচিন তেন্ডুলকর। সচিনদের সিরিজ জয়ের পর নিজের সোশ্য়াল মিডিয়ায় মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''প্রথম টেস্টে হারের পর পিছিয়ে ছিল দল। কিন্তু সেখানে থেকে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। দুর্দান্ত পারফরম্য়ান্স টিম ইন্ডিয়ার। দলের প্রত্যেক প্লেয়ার প্রত্যেকটি সুযোগকে কাজে লাগিয়েছে। অশ্বিন ও কুলদীপের দুর্দান্ত পারফরম্য়ান্স ধর্মশালা টেস্ট জয়ের পথে ভারতকে সাহায্য করেছে।''

 

স্টোকসদের হারের পর ইংল্যান্ড দলের বাজবল তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন বীরেন্দ্র সহবাগ। নিজের সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে নজফগড়ের নবাব লেখেন, ''বাজবল, বাত্তি গুল। পাগলামিরও একটা কারণ থাকা দরকার। সিরিজে দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ডকে একেবারেই শক্তিশালী মনে হয়নি। ওরা খেলায় কতটুকু ছিল, তা নিয়েও আমার সন্দেহ রয়েছে। ফিরে আসার মত কিছু ছিল না। ক্রমেই সিরিজে হারিয়ে গিয়েছিল ওরা।''

 

ইংল্যান্ডের একমাত্র প্রাপ্তি ধর্মশালা টেস্টে বলা যেতে পারে জিমি অ্য়ান্ডারসনের টেস্টে ৭০০ উইকেট। ভারতের বিরুদ্ধে টেস্ট ফর্ম্য়াটে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসারের উইকেটের সংখ্যা ১৮৭। বয়স ৪১ পেরিয়েছে। কিন্তু এখনও ধারাবাহিকতার কোনও অভাব নেই। ধর্মশালা টেস্টের তৃতীয় দিনে টানা ২ উইকেট ঝুলিতে পুরে নিয়ে টেস্টে নিজের ৭০০ উইকেটের মাইলস্টোন পেরন অ্যান্ডারসন। টেস্টে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্থাইয়া মুরলিথরন। তাঁর ঝুলিতে রয়েছে আটশোর বেশি উইকেট। তবে দ্বিতীয় স্থানে শেন ওয়ার্নের ঝুলিতে ৭০৮ উইকেট। তাঁকে টেক্কা দিয়ে দিতে পারেন অ্যান্ডারসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget