এক্সপ্লোর

Sachin On Bumrah: জীবনের সেরা শট খেলল বুমরা, সোশ্যাল মিডিয়ায় সার্টিফিকেট সচিনের

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স বুমরার। বল হাতে দাপট দেখিয়েছেনই, এমনকী ব্যাট হাতেও প্রথম ইনিংসে অসাধারণ কিছু নজরকাড়া শট খেলতে দেখা গেল বুমরাকে। আর তা দেখেই স্থম্ভিত সচিন তেন্ডুলকর।

নটিংহ্য়াম: বেশ কিছুদিন ধরেই নিজের চেনা ছন্দ খুঁজছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্তভাবে ফিরলেন ভারতীয় দলের এই তারকা পেসার। বল হাতে তো দাপট দেখিয়েছেনই। এমনকী ব্যাট হাতেও প্রথম ইনিংসে অসাধারণ কিছু নজরকাড়া শট খেলতে দেখা গেল বুমরাকে। আর তা দেখেই স্থম্ভিত সচিন তেন্ডুলকর। 

ইংল্য়ান্ড তাঁদের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ১৮৩ রানে। বল হাতে ৪৬ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নেন বুমরা। এরপর ব্যাট হাতে নেমে ৩৪ বলে ২৮ রানের ইনিংসও খেলেন তিনি। মূলত লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিংয়ের ওপর নির্ভর করেই প্রথম ইনিংসে ২৭৮ রান বোর্ডে তুলে নেয় ভারত। এরপরই ট্যুইটারে বুমরার প্রসংসা করে সচিন লেখেন, লোয়ার অর্ডারের ব্যাটিংয়ের জন্য ভদ্রস্থ একটা লিড নিয়েছে ভারত। পিছিয়ে থেকে কেমন রেসপন্স করে ইংল্যান্ড তা দেখার এখন। জসপ্রীত বুমরা তাঁর কেরিয়ারে জীবনের সেরা শট খেলল এদিন।'

উল্লেখ্য, ব্যাটিংয়ের সময় স্যাম কুরানের বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন বুমরা। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান ভারতের এই তারকা পেসার। কোন শটের কথা এখানে সচিন উল্লেখ করেছেন তা বোঝা যায়নি ট্যুইট থেকে। কিন্তু মনে করা হচ্ছে যে ভারতের ইনিংসের ৮২ তম ওভারে স্যাম কুরানের বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন বুমরা। সেই ছক্কার কথাই হয়তো উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার। সেই ওভারেই একটি বাউন্ডারি হাঁকান বুমরা। এরপর ছক্কা হাঁকান ডিপ স্কোয়ার লেগে। সেই ছক্কার কথাই বলেছেন সচিন, এমনই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে এটাই বুমরার সর্বাধিক রান। এর আগেও এমন ইনিংস খেলতে দেখা গিয়েছে বুমরাহকে। গত বছর অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন তিনি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৯৫ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২৫ রান তুলেছে ইংল্য়ান্ড। ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন রাহুল। ৫৬ রান করেন জাদেজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget