এক্সপ্লোর

কোহলি বা স্মিথ নন, এই ব্যাটসম্যানের সঙ্গে নিজের মিল খুঁজে পান সচিন

অজি ক্রিকেটার মারনাস লাবুশানের ব্যাটিং তাঁকে নিজের কথা মনে করিয়ে দেয়। এক প্রশ্নের জবাবেই এই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, লাবুশানে খুব দ্রুত উঠে আসছে। ও একজন বিশেষ প্রতিভা। ওর ফুটওযার্ক দুরন্ত।

সিডনি: অজি ক্রিকেটার মারনাস লাবুশানের ব্যাটিং তাঁকে নিজের কথা মনে করিয়ে দেয়। এক প্রশ্নের জবাবেই এই  মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তিনি বলেছেন, লাবুশানে খুব দ্রুত উঠে আসছে। ও একজন বিশেষ প্রতিভা। ওর ফুটওযার্ক দুরন্ত। অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানলের জন্য তহবিল সংগ্রহ রবিবারের চ্যারিটি ম্যাচে একটি দলের কোচ সচিন। তাঁকে প্রশ্ন করা হয়, এখনকার কোন খেলোয়াড়ের সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি। জবাবে সচিন বলেছেন, লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট দেখেছিলাম। স্টিভ স্মিথ আহত হওয়ার পর আমি দ্বিতীয় ইনিংসে লাবুশানেকে দেখেছিলাম। আমার সঙ্গে ছিলেন শ্বশুর মশাই। জোফরা আর্চারের ওভারের দ্বিতীয় বলে দুরন্ত একটা শট মারল। এরপর আরও ১৫ মিনিট ওকে ব্যাট করতে দেখি। মনে হয়েছিল, এই খেলোয়াড় খুবই স্পেশ্যাল। ওর ফুটওয়ার্ক খুবই জমাট। ফুটওয়ার্ক শারীরিক নয়, মানসিক। ইতিবাচক মনোভাব না থাকলে পায়ের সঠিক নড়াচড়া হয় না। ২৫ বছরের লাবুশানে গত বছরের ১,১০৪ রান করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। গত আগস্টে অ্যাশেজে স্টিভ স্মিথের জায়গায় কনকাশন পরিবর্ত হিসেবে তিনি সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগ দুহাতে কাজে লাগিয়েছেন তিনি। পরপর চারটি হাফসেঞ্চুরি করে অ্যাসেজ সিরিজে ৫০.৪২ গড়ে ৩৫৩ রান করেন লাবুশানে। সচিন বলেছেন, লাবুশানের ফুটওয়ার্কই বলে দেয়, ও মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড়। এবারের গ্রীষ্মে চার সেঞ্চুরি সহ টেস্টে ৮৯৬ রান করেছেন লাবুশানে।

সেরা শিরোনাম

সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget