এক্সপ্লোর

তিনি ২০১৯-এর বিশ্বকাপে খেলবেন, স্বপ্ন দেখছেন স্ত্রী, জানালেন ঋদ্ধিমান

কলকাতা: ঋদ্ধিমান সাহাকে ২০১৯-র বিশ্বকাপে ভারতীয় দলে দেখতে চান তাঁর স্ত্রী। ঋদ্ধিকে নিয়ে একটি গান লেখা হয়েছে। সেই গানের সিডি প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ভারতের টেস্ট দলের উইকেটরক্ষক। ঋদ্ধি বলেছেন, আমার স্ত্রী তার ওই আগ্রহের কথা আমাকে সবসময়ই বলে। আমি আমার মতো করে চেষ্টা করছি। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ভার তো নির্বাচকদের। ঋদ্ধিমান ভারতের হয়ে এখনও পর্যন্ত ২৮ টি টেস্ট খেলেছেন। কিন্তু একদিনের দলে সেভাবে খুব একটা সুযোগ তিনি পাননি। কারণ, ভারতের সীমিত ওভারের দলে নিয়মিতভাবে উইকেটরক্ষকের ভূমিকা পালন করে আসছেন দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিগত কিছুদিন ধরে ৩৬ বছরের ধোনির পারফরম্যান্স নিয়ে কোনও কোনও মহলে প্রশ্ন উঠলেও তা ধোপে টেকেনি। তবে ২০১৯-এ ধোনি কতটা ফিট থাকবেন, তাঁর পারফরম্যান্স কেমন থাকবে, তা ভবিষ্যতের বিষয়। ঋদ্ধি ভারতের হয়ে নটি একদিনের ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাটিং গড় ১৩.৬৬। পাঁচটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। নয় ম্যাচে তাঁর সর্বাধিক রান ১৬। শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৪-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সুযোগ পেলে সীমিত ওভারের ক্রিকেটেও যে ঋদ্ধি কম যান না, তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছে। ২০১৪-র আইপিএলের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টেই তাঁর ব্যাটের দাপট দেখা গিয়েছিল। ঋদ্ধি বলেছেন, ক্রিকেটাররা প্রত্যেক ফর্ম্যাটেই খেলতে চান। আমি প্রস্তুতি এজন্য নিই, যাতে আমি ভালো পারফর্ম করতে পারি। বাকিটা নির্বাচকদের ওপর নির্ভর করে। শুধু একদিনের ম্যাচ খেলার জন্য পরিশ্রম করি না। আগামী বছর ভারতকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে সিরিজ খেলতে হবে। এই সফর নিয়ে প্রশ্ন করা হলে ঋদ্ধি বলেছেন, ওই সফর নিঃসন্দেহে কঠিন হবে। কিন্তু দেশে ও দেশের বাইরে যে কোনও ধরনের চ্যালেঞ্জের একইভাবে মোকাবিলার লক্ষ্য রাখতে হবে। এখন তো ভারত বিদেশে টেস্ট জিতছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারতই ফেভারিট বলে মন্তব্য করেছেন ঋদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget