এক্সপ্লোর

Saina Nehwal: ''অলিম্পিক্সে যােগ্যতা অর্জন করে দেখাও আগে..'', কাকে তীব্র আক্রমণ করলেন সাইনা?

Saina Nehwal Update: সেই পদক নাকি উপহার দেওয়া হয়েছিল তাঁকে। সোশ্য়াল মিডিয়ায় এই বার্তা তুলে অনেকেই ট্রোল করছিলেন সাইনাকে। তার পাল্টা এবার মুখ খুললেন ৩৪ বছরের এই তরুণী শাটলার। 

মুম্বই: আবার শিরোনামে সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ব্যাডমিন্টন (Badminton) কেরিয়ার প্রায় শেষের দিকে। কিন্তু গত প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সময় খবরে এসেছিলেন তিনি। এবার ফের একবার আলোচনার কেন্দ্রে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। সেই পদক নাকি উপহার দেওয়া হয়েছিল তাঁকে। সোশ্য়াল মিডিয়ায় এই বার্তা তুলে অনেকেই ট্রোল করছিলেন সাইনাকে। তার পাল্টা এবার মুখ খুললেন ৩৪ বছরের এই তরুণী শাটলার। 

উল্লেখ্য, বিনেশ ফোগত প্যারিস অলিম্পিক্সের কুস্তির ফাইনালে জায়গা করে নেওয়ার পরের দিনই ছিটকে গিয়েছিলেন। ওজন বিতর্কে বাতিল হতে হয়েছিলেন বিনেশ। এরপরই সাইনা এক মন্তব্য করেছিলেন যে, ''একজন ক্রীড়াবিদ হিসেবে আমারও খারাপ লাগছে। তবে বিনেশ তাঁর প্রথম অলিম্পিক্স খেলছে এমনটা তো নয়, এটা তাঁর তৃতীয় অলিম্পিক্স। একজন ক্রীড়াবিদ হিসেবে, তাকে অবশ্যই নিয়মগুলি জানতে হবে। এমনকী ওঁর সঙ্গে একটা গোটা দল রয়েছে। ওঁর কোচ, স্টাফরা বিষয়টির দিকে লক্ষ্য রাখলেন না কেন?'' এই মন্তব্যের পরই সাইনাকে লক্ষ্য করে আক্রমণের তীর ধেয়ে আসতে থাকে। অনেকেই বলেন যে, ''লন্ডন অলিম্পিক্সে তো আপনাকে ব্রোঞ্জ পদক উপহার দেওযা হয়েছিল।''

এবার সাইনা তাঁদের উদ্দেশে বললেন, "আরে, আগে তো অলিম্পিক্সের মত মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে দেখাও।'' কিন্তু এমন কমেন্ট হঠাৎ করতে হল কেন? আসলে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। তৃতীয় স্থান অধিকারের সেই ম্য়াচে চিনের ওয়াং জিনের বিরুদ্ধে জিতেছিলেন। ম্য়াচের প্রথম গেমে কিন্তু সাইনা ১৮-২১ ব্য়বধানে হেরে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় গেমের সময় চিনের প্রতিযোগী চোটের জন্য খেলা ছেড়ে দেওয়ায় শেষ পর্য়ন্ত সাইনাকে ব্রোঞ্জ জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এরজন্যই অনেকে তাঁকে বলছেন যে, ব্রোঞ্জপদক উপহার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে সাইনা জানিয়েছেন, হাঁটুর সমস্যা ভোগাচ্ছে তাঁকে। হাঁটুর ব্যথার জন্য প্র্যাক্টিস করতে পারছেন না। চোটের জন্য এই বছরের শেষে অবসর নেওয়ার কথাও ভাবছেন সাইনা।

প্যারিস অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন গগন নারাঙ্গের পডকাস্টে সাইনা বলেছেন, 'হাঁটুর অবস্থা একেবারেই ভাল নয়। আমার  আর্থ্রাইটিস রয়েছে। কার্টিলেজের অবস্থাও বেশ খারাপ। ৮-৯ ঘণ্টা প্র্যাক্টিস করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এভাবে বিশ্বের সেরা খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাব কী ভাবে? আমার মনে হয় এটা মেনে নিতেই হবে। বিশ্বের সেরা প্লেয়ারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ২ ঘণ্টার প্র্যাক্টিসে হবে না। তাতে আশাপ্রদ ফলও হবে না।'             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget