এক্সপ্লোর

Bengaluru FC: সুনীলের পরামর্শে কৃষ্ণদের দেখানো পথেই হাঁটলেন সন্দেশ, ফিরলেন বেঙ্গালুরুতে

Sandesh Jhingan: পাঁচ মরসুম আগে কেরালা ব্লাস্টার্স থেকে আধা মরসুমের জন্য লোনে বেঙ্গালুরুতে সই করেছিলেন সন্দেশ। এবার অবশ্য পাকাপাকিভাবে যোগ দিলেন।

নয়াদিল্লি: গত মরসুম শেষের পরেই সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) এটিকে মোহনবাগান ছাড়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। সেইমতো তিনি দল ছাড়েনও। এবার আসন্ন মরসুমের জন্য নিজের নতুন দল বেছে নিলেন ভারতের তারকা ডিফেন্ডার। নতুন দলের বদলে প্রাক্তন দলের ফেরার সিদ্ধান্ত নিলেন বললেও ভুল হবে না। ঝিঙ্গানের নতুন ঠিকানা কী?

কৃষ্ণদের অনুসরণ

বেঙ্গালুরুর জার্সি গায়ে এবারের মরসুমে মাঠ কাঁপাতে দেখা যাবে সন্দেশকে। রবিবারই (১৪ অগাস্ট) সন্দেশকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) তরফে। ২০১৬-১৭ মরসুমের দ্বিতীয়ার্ধে সন্দেশ বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। সেইবার অবশ্য পাকাপাকি নয়, বরং কেরালা ব্লাস্টার্সের থেকে লোনেই বেঙ্গালুরুতে এসেছিলেন সন্দেশ। এবার কিন্তু পাকাপাকিভাবেই যোগ দিলেন এই দলে। এর ফলে বেঙ্গালুরু দলে এটিকে মোহনবাগানের প্রাক্তনীদের সংখ্যাও আরও বাড়ল। ইতিমধ্যে এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণ, প্রবীর দাস, হাভি হার্নান্ডেজরা সকলেই এ মরসুমে বেঙ্গালুরুতে সই করেছেন, সন্দেশও সেই তালিকায় যুক্ত হলেন। 

 

সুনীলের পরামর্শ

এক্ষেত্রে তিনি ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর পরামর্শ নেন বলেও জানিয়েছেন সন্দেশ। এক সাক্ষাৎকারে সন্দেশ বলেন, 'এটিকে মোহনবাগানের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর আমি আমার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাই এবং তারপরেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব বলে ঠিক করেছিলাম। আমি সুনীলের (ছেত্রী) সঙ্গেও এই বিষয়ে কথা বলেছি। জানি এই দল স্থাপনের পর থেকেই পরপর খেতাব জিতে এসেছে এবং অন্যতম সেরা ক্লাবগুলির মধ্যে পড়ে। আমার মন বলছিল বেঙ্গালুরুতে সেই করার কথা এবং আমি সেই কাজই করি।'

বেঙ্গালুরু ২০১৩ সালে স্থাপিত হওয়ার পর থেকে আই লিগ, আইএসএল, সুপার কাপ, প্রতিবারই কিছু না কিছু জিতত। তবে গত দুই মরসুমে মেলেনি সাফল্য। অপরদিকে, ক্রোয়েশিয়ার এইএনকে সিবেনিকে যোগ দিয়ে চোটের জন্য আধা মরসুম খেলাই হয়নি সন্দেশের। এটিকে মোহনবাগানে মরসুমের দ্বিতীয়ার্ধে ফিরলেও নিজের সেরা ফর্মের ধারেকাছে দেখায়নি ঝিঙ্গানকে। তাই আসন্ন মরসুমে ঝিঙ্গান ও বেঙ্গালুরু, উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। 

আরও পড়ুন: ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে লজ্জার হার ম্যান ইউয়ের, ট্যুইটারে বিদ্রুপ রোনাল্ডোদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget