এক্সপ্লোর

সরলেন বাঙ্গার, কিংস ইলেভেন পঞ্জাবের কোচ হতে পারেন সহবাগ

নয়াদিল্লি: আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ২০১৪ থেকে তিনি পঞ্জাবের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু এখন তিনি জাতীয় দলকেই পুরো সময়টা দিতে চান। তাই আইপিএল-এ আর দায়িত্ব নিতে নারাজ বাঙ্গার। সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। তাঁর বদলে পঞ্জাবের দলটির কোচ হতে পারেন বীরেন্দ্র সহবাগ। পদত্যাগ করার কথা জানিয়ে বাঙ্গার বলেছেন, ‘আমি নভেম্বরের শেষ সপ্তাহেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলাম। তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে কিংস ইলেভেনের পক্ষ থেকে আমার সঙ্গে ফের যোগাযোগ করা হয়। কিন্তু সেই সময় আমি ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত ছিলাম। সেই কারণেই এই সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিই আমি। তারপর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার কথা ঘোষণা করলাম।’ ২০১৪ সালে বাঙ্গারের কোচিংয়েই প্রথমবার আইপিএল-এর ফাইনালে উঠেছিল পঞ্জাব। যদিও সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় তারা। পরের দুটি আইপিএল-এ অবশ্য একেবারে শেষে ছিল কিংস ইলেভেন। গত আইপিএল চলাকালীন দলের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে ঝামেলায় জড়ান বাঙ্গার। ক্রিকেট মহলের ধারণা, সম্ভবত সেই কারণেই সরে দাঁড়ালেন পঞ্জাবের কোচ। বাঙ্গার অবশ্য বিদায়ের সময় দলের কারও সঙ্গে ঝামেলার কথা উল্লেখ করেনি। তাঁর বক্তব্য, যে খেলোয়াড়দের তিনি বেছে নিয়েছিলেন, তাঁদের এখন ভাল খেলতে দেখে তিনি তৃপ্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
Spain vs Argentina: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget