এক্সপ্লোর

IPL 2023: স্যামসনের মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন সোয়ান

Sanju Samson: এবার সে কথাই শোনা গেল ইংল্য়ান্ডের প্রাক্তন লেগস্পিনার গ্রেম সোয়ানের গলায়। রাজস্থান রয়্যালস অধিনায়কের প্রশংসা শোনা গেল সোয়ানের গলায়। 

জয়পুর: একজন পূর্বসূরি, একজন তাঁর উত্তরসূরি। কিন্তু খেলার মাঠে ২ জনের অনেক মিল। ২ জনেই উইকেট কিপার ব্য়াটার। ২ জনেই ব্যাট হাতে ২২ গজে ঝড় তুলতে ওস্তাদ। আর সবচেয়ে উল্লেখযোগ্য ২ জনেই বরফশীতল মস্তিষ্কের। অধিনায়ক ধোনির সঙ্গে তাই অনেকেই অধিনায়ক স্যামসনের মিল পান। এবার সে কথাই শোনা গেল ইংল্য়ান্ডের প্রাক্তন লেগস্পিনার গ্রেম সোয়ানের গলায়। রাজস্থান রয়্যালস অধিনায়কের প্রশংসা শোনা গেল সোয়ানের গলায়। 

কী বললেন গ্রেম সোয়ান?

ইংল্য়ান্ডের প্রাক্তন স্পিনার বলছেন, ''সঞ্জুকে গত কয়েক বছর ধরে আমি আইপিএলের মঞ্চে দেখছি। ওকে যতবার আমি দেখছি, ততই দেখতে পাচ্ছি যে সঞ্জুর মধ্যে সেই পরিণতবোধ আরও বেড়ে গিয়েছে। ক্রমেই ও একজন পরিণত নেতা হয়ে উঠেছে। সিনিয়র প্লেয়ার হিসেবেও নিজেকে আরও ধারালো করে তুলেছে ও। দল পরিচালনা করছে অনেক বছর ধরে। মাথাটা অসম্ভব ঠাণ্ডা। রাজস্থানের জার্সিতে ক্রমেই মিস্টার ডিপেন্ডেবল হয়ে উঠেছে সঞ্জু। কখনও উত্তেজিত হয় না। কখনও ওকে মাথা গরম করতে দেখিনি। একেবারে ধোনির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা স্যামসনের মধ্যে। ধোনির মতোই নিঁখুত ম্যাচ রিড করার ক্ষমতা রয়েছে স্যামসনের মধ্যে।''

তাঁর বলে জোরাল স্যুইপ শট খেললেন নীতীশ রানা (Nitish Rana)। গ্যালারি গর্জন করে উঠল এই ভেবে যে, বল বাউন্ডারি পেরিয়ে যাবে। কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে শিমরন হেটমায়ারের তালুবন্দি হলেন নাইট নেতা। মুষ্টিবদ্ধ দুহাত আকাশের দিকে ছুড়ে দিলেন বোলার যুজবেন্দ্র চাহাল। তারপর হাত জোড় করে যেন ধন্যবাদ দিলেন সর্বশক্তিমানকে।

আইপিএলে ইতিহাস গড়লেন হরিয়ানার লেগস্পিনার। নীতীশকে ফেরানোর সঙ্গে সঙ্গে আইপিএলে ১৮৪ শিকার হয়ে গেল চাহালের। ভেঙে দিলেন ডোয়েন ব্র্যাভোর রেকর্ড। চাহালই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি।

নিঃশব্দ ঘাতক। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জন্য হয়তো এই তকমাটাই প্রযোজ্য। সুনীল নারাইনের (Sunil Narine) মতো তাঁকে নিয়ে আইপিএলে (IPL 2023) জয়োধ্বনি নেই। লাসিথ মালিঙ্গার মতো প্রচারের আলোয় থাকেন না। তবু বল হাতে কামাল করে চলেছেন যুজবেন্দ্র চাহাল। চলতি আইপিএলে তাঁর ১২ উইকেট হয়ে গেল। তিনিই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। ডোয়েন ব্র্যাভোর আইপিএলে ১৮৩ উইকেট রয়েছে। একটা সময় তিনিই ছিলেন শীর্ষে ।চাহাল সেই রেকর্ড ভেঙে দিলেন। 

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক উইকেট নিলেই মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল রাজস্থান রয়্যালসের স্পিনারের সামনে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন চাহাল।

সেরা শিরোনাম

Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
Abhishek Sharma Record: হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
হাঁকিয়েছিলেন মাত্র ১টি ছক্কা, চতুর্থ টি টোয়েন্টির পরই নতুন রেকর্ডের মালিক অভিষেক
IND vs WI: ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন
ঠিক কোথায় ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত? হায়দরাবাদে হারের কারণ খুঁজলেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget