এক্সপ্লোর

ভারত সফরে ইংল্যান্ডের স্পিন ডিপার্টমেন্টের মাথায় সাকলিন

করাচি: আসন্ন ভারত সফরে স্পিন-অস্ত্রে শান দেওয়ার জন্য পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাককে স্পিন-পরামর্শদাতা নিয়োগ করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১ নভেম্বর ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন সাকলিন। তিনি ১৫ দিন ভারতে থাকবেন। এদেশে স্পিনারদের সহায়ক পিচে বল করার কৌশল রপ্ত করার বিষয়ে ইংরেজ স্পিনারদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন সাকলিন। ৯ নভেম্বর থেকে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে যাতে মইন আলি, আদিল রশিদরা সাফল্য পান, সেটা নিশ্চিত করার জন্যই সাকলিনের সাহায্য চেয়েছে ইসিবি। প্রাক্তন পাক স্পিনারও চিরশত্রু ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে সাহায্য করতে তৈরি। ইংল্যান্ড ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের স্পিন-পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন সাকলিন। কিন্তু কোনওদিন পাকিস্তান দলের সঙ্গে কাজ করার সুযোগ পাননি তিনি। সাকলিন বর্তমানে ইংল্যান্ডের নাগরিক। ফলে ভারত সফরের অনুমতি পাওয়া বা নিরাপত্তার বিষয়ে তিনি নিশ্চিন্ত। নতুন ভূমিকা প্রসঙ্গে সাকলিন বলেছেন, ‘ভারতের পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে। আমাকে এই সিরিজে ইংল্যান্ডের স্পিনারদের সাহায্য করার দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের মাটিতে স্পিনারদের বিরুদ্ধে কীভাবে ব্যাট করতে হবে, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সে বিষয়েও পরামর্শ দেব আমি। আশা করি আমার পরামর্শে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপকার হবে।’ ১৯৯৯ সালে ভারত সফরে এসেছিলেন সাকলিন। সেবার চেন্নাই ও ইডেন টেস্টে তিনি অসাধারণ বোলিং করেছিলেন। দুটি টেস্টেই জিতেছিল পাকিস্তান। সেই কারণেই ‘দুসরা’-র আবিষ্কর্তার উপরেই ভরসা করছে ইংল্যান্ড। অবশ্য এই প্রথম নয়, এর আগেও সাকলিনকে স্পিন-পরামর্শদাতা নিয়োগ করেছিল ইসিবি। গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন সাকলিন। এর জন্য তিনি পাকিস্তানে প্রবল সমালোচিত হন। এমনকী, তাঁকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়া হয়েছিল। তবে এবারের ভারত সফরে কোনও সমস্যা হবে না বলেই আশা করছেন সাকলিন।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget