এক্সপ্লোর

Sara Tendulkar Update: নিজেকে ভালবাসার বার্তা সচিন-কন্যার, ভিডিও ভাইরাল

এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন ক্রিকেট মাঠের কিংবদন্তির কন্যা।

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় তিনি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। সক্রিয়ও থাকেন। মাঝে মধ্যেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করতে দেখা যায়।

সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর নিজের হেয়ারস্টাইল বদলে ফেললেন। এবং একটি ছোট্ট ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ পোস্ট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র ২ ঘণ্টায় প্রায় দেড় লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিও। কমেন্টও করেছেন প্রচুর মানুষ।

কী ভিডিও পোস্ট করেছেন সারা? ভিডিওটিতে সারাকে দেখা যাচ্ছে একটি কালো টপ পরে। নিজের চুল নিয়ে যেন ভীষণ বিব্রত। দুহাতে চুল টেনে টেনে দেখাচ্ছেন যে, হেয়ারস্টাইল তাঁকে মনমরা করে রেখেছে। তারপরই চমক। সারাকে সেই পোশাকেই দেখা যাচ্ছে। তবে এবার বদলে ফেলেছেন হেয়ারস্টাইল। এবং নতুন হেয়ারস্টাইলে চনমনে সচিন কন্যা। হাসছেন। আনন্দে ডগমগ। সেই ভিডিওর সঙ্গে সারা লিখেছেন, 'অল্প একটুখানি নিজেকে ভালবাসলাম।' ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন ক্রিকেট মাঠের কিংবদন্তির কন্যা। কিছুদিন আগের ঘটনা। সারা ইনস্টাগ্রামে ব্ল্যু টোকাই কফি নিয়ে নিজের একটা ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে ক্যাপশন দিয়েছিলেন যে, "এই কফি জীবন বাঁচায়"। এই পোস্ট দেখার পরেই একজন মন্তব্য করেন যে, এসব জিনিস কিনে সারা তাঁর "বাবার টাকা নষ্ট করছেন!" তবে খোঁচা মুখবুজে হজম করেননি সারা। পাল্টা জবাবও দেন। সারা এই মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে উত্তর দিয়েছিলেন, "কফির জন্য খরচ করা কোনও টাকাই অপচয় নয়। সেটা যেই করুক।" ঘটনাচক্রে যে মহিলা সারাকে ট্রোল করেছিলেন, তিনিই কিছুদিন আগে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকেও ট্রোল করেছিলেন। সারা তাঁর ভাই অর্জুনের একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে দেখা যাচ্ছিল যে, অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ফটোশুট সারছেন। সেই ছবি দেখেই অর্জুনকে কটাক্ষ করেছিলেন ওই মহিলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget