এক্সপ্লোর

নেহরা পারলে যুবিই বা ভারতীয় দলে কামব্যাক করতে পারবে না কেন, বললেন সহবাগ

মুম্বই: আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সহবাগ। এক সাক্ষাত্কারে তিনি সাফ জানিয়েছেন, আইপিএলে আমি চার-ছক্কা দেখতে চাই। সে আমার দলই হোক বা অন্য দল। কারণ, এ ধরনের ক্রিকেটাই আমি খেলেছি আর সেটাই দেখতে চাই। এবার আইপিএলের নিলামে কোনও প্লেয়ারদের চাহিদা তুঙ্গে থাকবে, তা নিয়ে স্বচ্ছ ধারনা রয়েছে ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার। তিনি বলেছেন, জানুয়ারির ২৭ ও ২৮ তারিখের নিলামে বেন স্টোকস, ডোয়েন ব্র্যাভো এবং মিচেল স্টার্কের মতো বিদেশী খেলোয়াড়দের প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই নিতে চাইবে। স্টোকসের দর দেড় মিলিয়ন ডলার পর্যন্ত উঠলেও আশ্চর্য হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বীরু। প্রথমসারির ভারতীয় খেলোয়াড়দের দরও ১০-১২ কোটি টাকা হবে বলেই মনে করছেন তিনি। অন্যান্যদের মধ্যে ক্রুনাল পান্ড্য, দীপক হুডার চাহিদাও বেশ ভালোরকমই হবে বলে মনে করছেন বীরু। নিজের ফ্র্যাঞ্জাইজির জন্য কোন কোন প্লেয়ারদের তিনি চাইছেন, এই প্রশ্নের উত্তরে সহবাগ বলেছেন, দলের সমর্থকরা চান যুবরাজ সিংহ ও হরভজন সিংহর মতো প্লেয়ারদের। যুবরাজ তাঁর সেরা সময়টা পেরিয়ে এসেছেন বলে বিভিন্ন মহলে যে কথা চলছে, তার সঙ্গে একেবারেই সহমত নন বীরু। তিনি বলেছেন, যুবি এখন ভারতীয় দলে নেই। কিন্তু তা সত্ত্বেও যুবি দুরন্ত প্লেয়ার। ওর প্রতিভা এখনও পুরোমাত্রায় রয়েছে। ভারতীয় দলে যারা রয়েছে, তাদের মধ্যেও কেউ ফর্ম হারাতে পারে। যুবির মতো প্লেয়ার আর কখনও আসবে বলে মনে হয় না। ফর্মে থাকলে ও ম্যাচ উইনার। ভারতীয় দলে যুবির ফেরার সম্ভাবনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে বীরু বলেছেন, এটা সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। ঘরোয়া ক্রিকেটে ভালো খেললে এবং ইয়ো ইয়ো টেস্ট উতরোলে কেন সুযোগ পাবে না। আশিষ নেহরা যদি ৩৬ বছরে কামব্যাক করতে পারে তাহলে যুবি পারবে না কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
FIFA World Cup: আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য

ভিডিও

Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget