এক্সপ্লোর

ফেরানো হবে ঋদ্ধিকে? শুভমনদের মতো তরুণদের নেওয়া হবে? নজর আগামীকালের নির্বাচক কমিটির বৈঠকে

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামীকাল শুক্রবার দল বেছে নেওয়া হবে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বৈঠকে। মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত কী হবে, তার একটা ধারণা পাওয়া যেতে পাবে ওই বৈঠক থেকে।

মুম্বই: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামীকাল শুক্রবার দল বেছে নেওয়া হবে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বৈঠকে। মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত কী হবে, তার একটা ধারণা পাওয়া যেতে পাবে ওই বৈঠক থেকে। ৩৮ বছরের ধোনির ব্যাট হাতে ম্যাচ ফিনিস করার দক্ষতা এখন আর আগের মতো নেই বলে অনেকেই মনে করছেন। তিনি অবসর ঘোষণা করতে পারেন বলে জোর জল্পনা চলছে। যদিও ঝাড়খণ্ডের এই খেলোয়াড় এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলেননি। দল বাছাইয়ের বৈঠকে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন বলে মনে করা হচ্ছে। ধোনিকে দলে নেওয়া বা না নেওয়া থেকে তাঁর ভবিষ্যত সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরে ভারত তিনটি পরে টি২০, একদিনের ম্যাচ এ দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ৩ আগস্ট থেকে সিরিজ শুরু হচ্ছে। আগামী বছর অস্ট্রেলিয়াতে টি ২০ বিশ্বকাপ হবে। ওই টুর্নামেন্টের কথা মাথায় রেখে নির্বাচকরা তরুণ ঋষভ পন্তকেই বেছে নিতে পারেন। কারণ, তাঁকেই ধোনির উত্তরসূরী বলে মনে করা হচ্ছে। গত অক্টোবলে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে ছিলেন না ধোনি। এবারও তাঁকে দলে না নেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সদ্যসমাপ্ত বিশ্বকাপে আহত শিখর ধবনের পরিবর্ত হিসেবে পন্তকে দলে নেওয়া হয়েছিল। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। অধিনায়ক বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সীমিত ওভারের ম্যাচগুলি খেলবেন কিনা, তা নিয়েও জল্পনা চলছে। একটি মহলের অনুমান, আগামী দীর্ঘ ঘরোয়া মরশুমের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সীমিত ওভারের দলের নেতৃত্বের ভার দেওয়া হতে পারে রোহিত শর্মাকে। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে যে দুটি টেস্ট খেলা হবে, সেই দলে কোহলিকে রাখা হতে পারে। জসপ্রিত বুমরাহকেও সীমিত ওভারের ম্যাচগুলিতে বিশ্রাম দিয়ে টেস্ট স্কোয়াডে নেওয়া হতে পারে। বিশ্বকাপে ভারতের বিদায়ের অন্যতম কারণ হিসেবে মিডল অর্ডারের সমস্যাকে দায়ী করা হচ্ছে। এই অবস্থায় নির্বাচক কমিটির বৈঠকে মিডল অর্ডারের পুণর্গঠনের ওপর জোর দেওয়া হতে পারে।বিশেষ করে, চার নম্বর পজিশন নিয়ে সমস্যার আশু সমাধানের দিকে নজর দেওয়া হতে পারে। মিডল অর্ডারের ব্যাটসম্যান বাছাই নির্বাচকদের সামনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। কারণ, কর্নাটকের মায়াঙ্ক অগ্রবাল, মণীষ পান্ডে ও মুম্বইয়ের শ্রেয়স আয়ার ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন। এভাবে সীমিত ওভারের দলে তাঁদের অন্তর্ভূক্তির দাবি জোরাল হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল সফরে ভারত এ দলের হয়ে মণীষ তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত শতরান করেছেন। অম্বাতি রায়ডুর আকস্মিক অবসর ও বিজয় শঙ্কর সুযোগ কাজে লাগাতে না পারায় চার নম্বরে এখন নজর থাকবে এই তরুণ ক্রিকেটারের ওপর। এছাড়াও নির্বাচকরা পঞ্জাবের প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান শুভমন গিল ও মুম্বইয়ের পৃথ্বী শ-র নামও বিবেচনায় আসতে পারে। তবে চোটের সমস্যা থাকলে পৃথ্বীকে নিয়ে আলোচনা নাও হতে পারে। ভারত এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রানের মধ্যে রয়েছেন শুভমন। তাই ভারতীয় দলের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা করে নিতে পারেন তিনি এবং শ্রেয়স আয়ার। বিশ্বকাপে ব্যর্থতার জেরে আর সুযোগ নাও পেতে পারেন দীনেশ কার্তিক ও কেদার যাদব। চোট সারিয়ে ফিট হতে পারলে শিখর ধবনই ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে থাকবেন। সীমিত ওভারের দলে কেএল রাহুল, হার্দিক পান্ড্য, কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহলরা তাঁদের জায়গা ধরে রাখবেন বলেই মনে করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত এ দলের হয়ে ভালো পারফরম্যান্সের কারণে তরুণ স্পিনার রাহুল চাহরের নামও বিবেচনায় আসতে পারে। নতুন মুখ হিসেবে দিল্লির স্পিডস্টার নভদীপ সাইনি দলে আসতে পারেন। ভারত এ দলের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। একটি ম্যাচে পাঁচ উইকেটও নিয়েছেন। দলের নিয়মিত পেসার মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারদের পাশাপাশি খলিল আহমেদ, দীপক চাহার ও অভেশ খানদের নামও বিবেচনায় আসতে পারে। টেস্ট স্কোয়াডে উইকেটরক্ষক নির্বাচনের দিকেও নজর থাকবে। অস্ট্রেলিয়ার ভারতের শেষ সিরিজে পন্ত এই ভূমিকা পালন করেছিলেন। এখন চোট সারিয়ে ফিট হয়েছেন ঋদ্ধিমান সাহা। দেশের সেরা উইকেটরক্ষক হিসেবে তাঁকেই গণ্য করা হয়। নির্বাচকরা তাঁকেই টেস্ট দলে ফিরিয়ে আনবেন, না কি ভবিষ্যতের কথা মাথায় রেখে পন্তকেই বেছে নেবেন, সেদিকেও নজর থাকবে।

সেরা শিরোনাম

IND vs NZ: ক্রমেই বাড়ছে চোট সংশয়, প্রথম ওয়ান ডে থেকে এবার ছিটকে গেলেন নিউজ়িল্যান্ডের আর এক তারকা
ক্রমেই বাড়ছে চোট সংশয়, প্রথম ওয়ান ডে থেকে এবার ছিটকে গেলেন নিউজ়িল্যান্ডের আর এক তারকা
IND vs NZ: অনিশ্চিত কেএল রাহুলদের স্থান, প্রথম ওয়ান ডের আগেই ভারতের ব্যাটিং অর্ডার জানিয়ে দিলেন অধিনায়ক গিল
অনিশ্চিত কেএল রাহুলদের স্থান, প্রথম ওয়ান ডের আগেই ভারতের ব্যাটিং অর্ডার জানিয়ে দিলেন অধিনায়ক গিল
IND A vs NZ A: প্রাপ্তি যশস্বীর বিধ্বংসী শতরান, সেঞ্চুরি করলেন যশও, ড্র হল ভারত-নিউজ়িল্যান্ড 'এ'-র টেস্ট ম্যাচ
প্রাপ্তি যশস্বীর বিধ্বংসী শতরান, সেঞ্চুরি করলেন যশও, ড্র হল ভারত-নিউজ়িল্যান্ড 'এ'-র টেস্ট ম্যাচ
IPL 2027: বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?

ভিডিও

Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget