এক্সপ্লোর

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের প্রথম ম্যাচ

পোর্ট অফ স্পেন: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ইনিংসের শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার শিখর ধবন ও আজিঙ্কা রাহানে। মন্থর গতিতে ইনিংসের সূচনা করেন দুই ওপেনার। কিন্তু উইকেটে টিকে যাওয়ার পরই বেশ কিছু অসাধারণ শট খেলেন ধবন ও রাহানে। ওপেনিং জুটিতে ২৫ ওভারে ১৩২ রান ওঠে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দারুন ছন্দে রয়েছেন ধবন। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ৮৭ রান করে আউট হন তিনি। এর আগে রাহানে ৬২ রান করে আউট হন। রোহিত শর্মা দলে না থাকায় দলে এসেছেন রাহানে। সুযোগ পেয়েই ঝলসে উঠল তাঁর ব্যাট। রান পাননি যুবরাজ। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ৩৮ ওভারে ভারতের রান যখন ৩ উইকেটে ১৮৯। তখন বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিট পরে খেলা শুরু হয়। কিন্তু ১০ টির বেশি বল করা যায়নি। ৩৯.২ ওভারে ভারতের রান যখন ৩ উইকেটে ১৯৯ তখন ফের বৃষ্টি ব্যাঘাত ঘটায়। ওই সময় অধিনায়ক কোহলি ৩২ ও ধোনি ৯ রানে ক্রিজে ছিলেন। বৃষ্টির জন্য ভারতের ইনিংস ফের শুরু করা যায়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য লক্ষ্য স্থির হয় ২৬ ওভারে ১৯৪ রান। কিন্তু বৃষ্টির জন্য খেলা শুরু করা সম্ভব হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget