এক্সপ্লোর

ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পৃথ্বীর, খেলতে পারবেন না প্রথম টেস্টে

সিডনি:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন তরুণ ওপেনার পৃথ্বী শ। বিসিসিআই জানিয়েছে, সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন পৃথ্বী। আজ সকালে তাঁর গোড়ালির স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা গিয়েছে, লিগামেন্টে চোট রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পৃথ্বীকে পাওয়া যাবে না। যাতে দ্রুত সেরে ওঠেন, সেজন্য তাঁকে রিহ্যাবে পাঠানো হচ্ছে তাঁকে।   ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পেলেন ভারতীয় দলের তরুণ ওপেনার পৃথ্বী শ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ইনিংসের ১৫ তম ওভারে ওই ঘটনা ঘটে। স্পিনার অশ্বিনের একটি বল মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারেন ম্যাক্স ব্রিয়ান্ট। বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিল পৃথ্বী। তিনি বলের নিচেও চলে আসেন। কিন্তু বাউন্ডারির দড়িতে হোঁচট খাওয়ায় ক্যাচ মিস হয়। সেইসঙ্গে গোড়ালিতেও চোট পান তিনি। চোট পাওয়ার পরই যন্ত্রনায় কাতরাতে দেখা যায় পৃথ্বীকে। ভারতীয় দলের দুই সাপোর্ট স্টাফের কাঁধে হাত রেখে মাঠের বাইরে আসেন পৃথ্বী। গোড়ালিতে যাতে কোনও চাপ না লাগে সেজন্য খুব সাবধানে পৃথ্বীকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। বিসিসিআই জানায়, এই মুহূর্তে পৃথ্বীর চিকিত্সা করছে মেডিক্যাল টিম।তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চোট লেগেছে। স্ক্যানের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন পৃথ্বী। চলতি প্রস্তুতি ম্যাচে গতকাল ঝলমলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। আগামী ৬ আগস্ট অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ওই টেস্টে ১৯ বছরের পৃথ্বী ওপেন করবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু  তিনি খেলতে না পারলে তাঁর জায়গায় কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামবেন মুরলি বিজয়।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget