এক্সপ্লোর

অক্টোবরে নির্বাসনের মেয়াদ শেষ, পরের মাস থেকেই অনুশীলনে ফিরছেন শাকিব

৩৩ বছর বয়সী বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব এই মুহূর্তে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন আবেদিন।

কলকাতা: আইপিএলে ভারতীয় বুকির থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন। সেই অপরাধে সমস্ত ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। তবে অক্টোবরেই নির্বাসন মুক্ত হয়ে যাবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। আগামী মাস থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন তিনি। জানা গিয়েছে, আগামী মাস থেকে রাজধানী ঢাকার অদূরে সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন শুরু করবেন শাকিব। প্রাক্তন বাংলাদেশ অধিনায়কের মেন্টর নাজমুল আবেদিন বলেছেন, ‘শাকিব আগামী মাস থেকে বিকেএসপি’তে আসবে। সেখানে কোচ এবং ট্রেনারদের উপস্থিতিতে অনুশীলন শুরু করবে।’ দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব সামলানো আবেদিন বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট পরামর্শদাতা। তিনি বলেছেন, ‘শাকিব অনুশীলন শুরু করলে আমরা ওকে যথাসাধ্য সাহায্য করতে পারব। ৩৩ বছর বয়সী বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব এই মুহূর্তে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন আবেদিন। তাঁর কথায়, অগস্টের শেষে দেশে ফেরার পর আগামী মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের প্রস্তুতি শুরু করবেন শাকিব। নির্বাসনের আগে ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট সংগ্রহ করে ফর্মের তুঙ্গে ছিলেন শাকিব। বাংলাদেশের জার্সি গায়ে এখনও অবধি ৫৬টি টেস্টে ৩,৮৬২ রান এবং ২১০ উইকেট রয়েছে তাঁর। ২০৬টি ওয়ান-ডে ম্যাচে ৬,৩২৩ রান এবং ২৬০ উইকেট রয়েছে। টি-টোয়েন্টিতেও নজরকাড়া সাফল্য রয়েছে শাকিবের।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রাউন্ড অফ ষোলোর লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে খেলতে ডালাসে পৌঁছলেন রোনাল্ডো
রাউন্ড অফ ষোলোর লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে খেলতে ডালাসে পৌঁছলেন রোনাল্ডো
IND vs ENG T20: বিরল ঘটনা, রবি বিষ্ণোইয়ের তিন ভুলেই টি-২০ ম্যাচে দফারফা ভারতের! কী বলছে আইসিসির নিয়ম?
বিরল ঘটনা, রবি বিষ্ণোইয়ের তিন ভুলেই টি-২০ ম্যাচে দফারফা ভারতের! কী বলছে আইসিসির নিয়ম?
England vs Mexico: আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
Kylian Mbappe: প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget