এক্সপ্লোর

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ হার, অধিনায়ক তামিমকে বিশ্রামের পরমর্শ ডেপুটি শাকিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স আরও খারাপ। তিন ইনিংসে তামিমের সংগ্রহ ২১ (০, ১৯, ২)।

ঢাকা: ২০১৯ বিশ্বকাপের পর প্রথম বিদেশ সফরে লজ্জাজনক হার বাংলাদেশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে তিনটিতেই হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৯১ রানে হার। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হার। আর তৃতীয় ম্যাচে ১২২ রানে হার। কলোম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে টাইগারদের এই হতশ্রী হারের পর অধিনায়ককে বিশ্রামের পরামর্শ দিলেন তাঁরই এক সতীর্থ। ঢাকা ফিরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার তথা দলের সহ-অধিনায়ক শাকিব আল হাসান অধিনায়ক তামিমকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ হার, অধিনায়ক তামিমকে বিশ্রামের পরমর্শ ডেপুটি শাকিবের

ইংল্যান্ডেও তামিম সেভাবে ফর্মে ছিলেন না। গোটা প্রতিযোগিতায় ২৩৫ রান করেন তামিম, যার মধ্যে রয়েছে স্রেফ একটি অর্ধশতরান। গড় ছিল ২৯.৩৭। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স আরও খারাপ। তিন ইনিংসে তামিমের সংগ্রহ ২১ (০, ১৯, ২)।

শাকিবের পরামর্শ, তামিমের উচিত কয়েকদিনের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া। সাংবাদিকদের শাকিব বলেন, “আমার মনে হয় ওঁর (তামিম ইকবাল) উচিত কয়েকদিন বিশ্রাম নিয়ে ফিরে আসা। আমি আশাবাদী ও দারুণভাবে কামব্যাক করবে।” যদিও শেষ ম্যাচে ১২২ রানে হারার পর, নেতিবাচক সমালোচনার জবাব দিয়ে তামিম ইকবাল পাল্টা ঐক্যবদ্ধভাবে থাকার বার্তা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের (সব ফরম্যাট মিলিয়ে) অধিকারী তামিম ইকবাল। ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে ১২ হাজারের ওপরে আন্তর্জাতিক রান রয়েছে এই বাঁ হাতি তারকার। তাঁর ঝুলিতে রয়েছে মোট ২১টি শতরান। সতীর্থের পাশে দাঁড়িয়েই শাকিব রোটেশন পদ্ধতি কার্যকর করার বিষয়েও সওয়াল করেছেন। একজন ক্রিকেটার ক্লান্ত থাকলে, তাঁর পক্ষে নিজের সেরাটা দেওয়া কঠিন হয়, মত সাকিবের। একই সঙ্গে ভারতের রোটেশন পদ্ধতিকে উদাহরণ হিসেবে তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশে তাঁর বার্তা, ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হলে একদিকে খেলোয়াড় যেমন বিশ্রামও পায় তেমনই সবাইকে সুযোগও দেওয়া যায়।

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরেই দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। ওই সিরিজে তামিমকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হলেও খেলার কথা রয়েছে ইনফর্ম ক্রিকেটার শাকিব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget