এক্সপ্লোর

BCCI: বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার, পলি উমরিগড় অ্যাওয়ার্ড পেলেন শামি, অশ্বিন, বুমরা, গিল

Polly Umrigar Award: ২০১৯-২০ মরশুমে মোট ৩০ ম্য়াচ খেলে শামি ৭৭ উইকেট তুলে নিয়েছিলেন। তার মধ্যে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকও রয়েছে। 

মুম্বই: সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গত চার বছরের চারটি পুরস্কার তুলে নিলেন মহম্মদ শামি (Mohammed Shami), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শুভমন গিল। পুরুষদের ক্রিকেটে বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। যার নাম পলি উমরিগড় অ্যাওয়ার্ড। ২০১৯-২০ মরশুমের জন্য যে পুরস্কার পেলেন মহম্মদ শামি। ২০২০-২১ মরশুমের জন্য সেই পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২১-২২ মরশুমের জন্য পেলেন বুমরা ও গত মরশুমের জন্য পুরস্কার পেলেন গিল।

উল্লেখ্য, ২০১৯-২০ মরশুমে মোট ৩০ ম্য়াচ খেলে শামি ৭৭ উইকেট তুলে নিয়েছিলেন। তার মধ্যে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকও রয়েছে। ইকনমি ছিল সাড়ে চারেরও কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে ৩৫ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন শামি। যা সেই বছরের তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ছিল। পুরস্কার পাওয়ার পর শামি বলেন, ''আমি অনেকটা সময় চোটের জন্য মাঠের বাইরে। দেশের জার্সিতে খেলাটা আমার কাছে সম্মানের। সবসময় মুহূর্তটা উপভোগ করি। দলের জন্য যখন যেমন প্রয়োজন, সেভাবে খেলতে চাই। নিজেকে উজাড়় করে দিতে চাই।''

২০২০-২১ মরশুমে মাত্র ৭টি ম্য়াচ খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তার মধ্যেই ৪৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ৬১/৬ ছিল তাঁর সেরা বোলিং পারফরম্য়ান্স। টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আর মাত্র ১০ উইকেট নিলেই মাইলস্টেন স্পর্শ করবেন তিনি। তবে তা নিয়ে বেশি ভাবতে নারাজ অশ্বিন। তিনি বলছেন, ''নম্বর, মাইলস্টোন এই সব নিয়ে ভাবি না বেশি। কেরিয়ারের শুরুর দিকে এগুলো মাথায় আসত। কিন্তু এখন আর ভাবি না। খেলাটা উপভোগ করতে চাই শুধু।''

২০২১-২২ মরশুমের জন্য সেরা ক্রিকেটারের তকমা ছিনিয়ে নিলেন যশপ্রীত বুমরা। ৩.২৭ ইকনমি রেটে ১৫ ম্য়াচ খেলে বুমরা মোট ৩৫ উইকেট তুলে নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। যা তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার।

২০২২-২৩ মরশুমের জন্য় এই পুরস্কার পেলেন গিল। গত বছর ২৫ ম্য়াচে ১৩২৫ রান করেছিলেন ডানহাতি তরুণ ওপেনার। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে-তে ২০৮ রান, যা গিলের সর্বোচ্চ রান ছিল। ঝুলিতে ৬টি সেঞ্চুরি ও ২টো অর্ধশতরানও ছিল গিলের।

সেরা শিরোনাম

Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget