এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

দ্রাবিড়, জাহিরের নিয়োগ অনিশ্চিত!

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়ে নাটক অব্যাহত। প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর নিয়োগে অনুমোদন দিলেও, সাপোর্ট স্টাফদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিল বিসিসিআই-এর প্রশাসক কমিটি। আজ বিসিসিআই-এর এক বৈঠকের পর জানানো হয়েছে, ২২ তারিখ শাস্ত্রীর সঙ্গে আলোচনার পরেই সাপোর্ট স্টাফদের নাম চূড়ান্ত করা হবে। ফলে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড় এবং বোলিং পরামর্শদাতা হিসেবে জাহির খানের নিয়োগ অনিশ্চিত। প্রশাসক কমিটির কথায় স্পষ্ট, শাস্ত্রীর উপরেই দ্রাবিড় ও জাহিরের নিয়োগ নির্ভর করছে। সেক্ষেত্রে ভরত অরুণকে ভারতের বোলিং কোচ হিসেবে দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আজ বৈঠকের পর প্রশাসক কমিটির সদস্য বিনোদ রাই বলেছেন, ‘রবি শাস্ত্রীকে প্রধান কোচ করার জন্য যে সুপারিশ করেছিল ক্রিকেট পরামর্শদাতা কমিটি, সেটা আমরা মেনে নিয়েছি। অন্য কোচেদের বিষয়ে শাস্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব। আমরা একটা কমিটি গঠন করেছি। শাস্ত্রীর সঙ্গে কথা বলার পর সেই কমিটিই ক্রিকেট পরামর্শদাতা কমিটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। প্রধান কোচের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে।’ প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর নাম ঘোষণার সময় জাহিরকে বোলিং কোচ করার কথা জানায় বিসিসিআই। কিন্তু পরে জানানো হয়, দ্রাবিড়ের মতোই বাছাই করা বিদেশ সফরে বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন জাহির। আজ আবার জানানো হল, স্বার্থের সংঘাত হচ্ছে কি না এবং দ্রাবিড় ও জাহির এই দায়িত্ব নিতে রাজি কি না, সে বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Phil Salt: আরসিবিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর, আইপিএলের মাঝেই আচমকা ভারত ছেড়ে ইংল্যান্ডে!
আরসিবিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর, আইপিএলের মাঝেই আচমকা ভারত ছেড়ে ইংল্যান্ডে!
Rajasthan Royals: আইপিএলের মাঝেই বিক্রি হয়ে গেল বৈভবদের দল! চমকে ওঠার মতো টাকার অঙ্ক
আইপিএলের মাঝেই বিক্রি হয়ে গেল বৈভবদের দল! চমকে ওঠার মতো টাকার অঙ্ক
Sunil Narine: 'KKR আমার জীবন চিরতরে বদলে দিয়েছে', ২০০ উইকেটের এভারেস্ট ছুঁয়েও বিনয়ী সুনীল নারিন
'KKR আমার জীবন চিরতরে বদলে দিয়েছে', ২০০ উইকেটের এভারেস্ট ছুঁয়েও বিনয়ী সুনীল নারিন
IPL 2026: MI-র বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং, ম্যাচশেষে ধোনিচিত ভঙ্গিমায় জয় উদযাপন, ভাইরাল কার্তিক শর্মার সেলিব্রেশন
MI-র বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং, ম্যাচশেষে ধোনিচিত ভঙ্গিমায় জয় উদযাপন, ভাইরাল কার্তিক শর্মার সেলিব্রেশন

ভিডিও

West Bengal Election Results 2026: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন কে, তাঁর শপথ হবে কবে? | ABP
West Bengal Election Results 2026: নবান্ন থেকে ফাইল নিয়ে ঢোকা-বেরোনো আটকাতে কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর
Abhishek Banerjee: হেস্টিংসে কাউন্টিং সেন্টারে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে 'চোর চোর' স্লোগান
BJP Cross 200 Seats in Bengal : অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের 'স্বপ্নপূরণ' BJP-এর, কে হবেন মুখ্যমন্ত্রী মুখ?
Westr Bengal Assembly Election : ১৫ বছর পরে ফের পালাবদল,পরিবর্তনের ঝড়ে উত্তরবঙ্গে নিশ্চিহ্ন তৃণমূল!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget