এক্সপ্লোর

বর্তমান টেস্ট দল ভারতের সর্বকালের সেরা হতে পারে, আশাবাদী শাস্ত্রী

নয়াদিল্লি: আগামী দিনে ভারতের সর্বকালের সেরা টেস্ট দল দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করলেন নয়া কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘এই দল যে কোনও জায়গায় গিয়ে ভাল খেলতে পারে। এমন পেসার আছেন যাঁরা যে কোনও পরিস্থিতিতে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন এবং ২০ উইকেট নিতে পারেন। বর্তমান দলের ক্রিকেটারদের বয়সও আদর্শ। তাই অতীতের সব দলের থেকে ভাল হতে পারে বর্তমান টেস্ট দল।’ ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, ‘কোহলি চ্যাম্পিয়ন ক্রিকেটার। ও এখনও নিজের সেরা ফর্মে পৌঁছয়নি। আগামী ৫-৬ বছরে আসল বিরাট কোহলিকে দেখা যাবে।’ মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহের ভবিষ্যতের বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি শাস্ত্রী। তাঁর মতে, ২০১৯ বিশ্বকাপের অনেক দেরি আছে। সময় এলে বিরাটের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি। তিনি চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। ফের ভারতের কোচ হওয়ার চ্যালেঞ্জ নিতে তৈরি। অন্যদিকে, শাস্ত্রীকে কোচ হিসেবে বেছে নেওয়ায় ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির প্রশংসা করল বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি (সিওএ)। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোচের বিষয়ে সুপারিশ করেছিল ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। দলের কোচিংয়ের সব প্রয়োজনীয় দিক খতিয়ে দেখেই এই সুপারিশ করা হয়। কমিটির সদস্যরা দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। এই ধরনের বিশিষ্ট ক্রিকেটারদের কমিটির কাছ থেকে আমরা এটাই আশা করেছিলাম। বিসিসিআই, সিওএ এবং ভারতের সব ক্রিকেট অনুরাগীর পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সব সুপারিশই মেনে নেওয়া হয়েছে।’ সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের কমিটি ভারতের প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে রবি শাস্ত্রীকে। বোলিং কোচ নির্বাচিত হয়েছেন জাহির খান। বিদেশ সফরে ব্যাটিং পরামর্শদাতা নির্বাচিত হয়েছেন রাহুল দ্রাবিড়। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন শাস্ত্রী ও জাহির। ভারতের নতুন কোচের নাম ঘোষণা নিয়ে অবশ্য দিনভর নাটক হয়েছে। তবে সিওএ এখন বলছে, কোচ নিয়ে আর কোনও বিতর্ক কাম্য নয়। সব বিতর্ক ভুলে সামনে এগিয়ে যেতে হবে।

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget