এক্সপ্লোর

IND vs ENG: ধর্মশালায় শুধু শতরাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলস্টোনও পেরলেন গিল

Subhman Gill Record: ২০১৯ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গিলের। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম সিরিজে খেলতে নেমেছিলেন গিল।

ধর্মশালা: সিরিজের শুরুর দিকে প্রথম তিনটি ইনিংসে একেবারেই রান পাননি শুভমন গিল (Subhman Gill)। কিন্তু সিরিজ যত এগিয়েছে নিজের জাত চিনিয়েছেন শুভমন গিল (Subhman Gill)। শুক্রবার ধর্মশালা টেস্টে শতরান হাঁকালেন। চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয় শতরান হাঁকিয়ে ফেলেছেন ডানহাতি তরুণ ভারতীয় ওপেনার। ১১০ রানের ইনিংস খেলেন পাঞ্জাবের তরুণ। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান পূরণ করে ফেললেন গিল। ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান গিল।

উল্লেখ্য, ২০১৯ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গিলের। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম সিরিজে খেলতে নেমেছিলেন গিল। এরপর থেকে এই ফর্ম্য়াটে ৪৪টি ম্য়াচে ২২৭১ রান করেছেন গিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে সাদা পোশাকের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি ব্য়াটারের। এরপর থেকে ২৫ ম্য়াচে ৪৬ ইনিংস খেলে ১৪৯২ রান করেছেন গিল টেস্টে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে গিলের অভিষেক হয় গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে ১৪টি ম্য়াচ খেলে মোট ৩৩৫ রান করেছেন এখনও পর্যন্ত। এই মুহূর্তে মোট ৪০৯৮ রান ঝুলিতে পুরে নিয়েছেন গিল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিন ম্য়াচের দ্বিতীয় দিনে শতরান পূরণ করেন গিল। ১৫০ বল খেলে ১১০ রান আউট হন তিনি। ভারতের ইনিংসের ৬৩ তম ওভারে জেমস অ্যান্ডারসনের টেস্টে ৬৯৯ তম শিকার হন গিল। বোল্ড হয়ে যান ভারতীয় তরুণ ব্যাটার। ধর্মশালা টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৮ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। অন্যদিকে নিজের একশোতম টেস্ট খেলতে নেমে চার উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা। স্পিনাররাই প্রতিপক্ষের ১০টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ৪৭৩ রান তুলে নিয়েছে ভারত। এখনও পর্যন্ত ২৫৫ রানের লিড নিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে রোহিত শর্মা ১০৩ ও শুভমন গিল ১১০ রানের ইনিংস খেলেন। এছাড়াও অর্ধশতরান করেন সরফরাজ খান ও অভিষেক হওয়া দেবদত্ত পড়িক্কল। সরফরাজ চলতি সিরিজের তৃতীয় অর্ধশতরান পূরণ করলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
FIFA World Cup: আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য

ভিডিও

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর | ABP Ananda Live
TMC News: 'কালীঘাট তৃণমূল'-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে অভিযোগ | ABP Ananda live
Kolkata News: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | Medical Recritment
Sreelekha Mitra: পোস্টার বিতর্কে শ্রীলেখা, জেলায় জেলায় থানায় অভিযোগ দায়ের | ABP Ananda Live
Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget