এক্সপ্লোর

Mohun Bagan Diwas: সাড়ম্বরে পালিত মোহনবাগান দিবস, স্বীকৃতি শ্যাম থাপাকে

MB News: কোভিড কাঁটা পেরিয়ে ২ বছর পর সাড়ম্বরে পালিত হল মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। সেই চেনা ছবি, চেনা উন্মাদনা সবুজ-মেরুন তাঁবু জুড়ে।

কলকাতা: জুলাই ২৯। মোহনবাগান (Mohun Bagan) প্রেমীদের জন্য দিনটি বিশেষ তাৎপর্যের। কারণ এই দিনটিই মোহনবাগান দিবস হিসাবে পালিত হয়। গত ২ বছর যদিও করোনার ধাক্কায় কোনও অনুষ্ঠান হয়নি।

কোভিড কাঁটা পেরিয়ে ২ বছর পর সাড়ম্বরে পালিত হল মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। সেই চেনা ছবি, চেনা উন্মাদনা সবুজ-মেরুন তাঁবু জুড়ে। সকালেই নিজেদের মাঠে প্রথম বার অনুশীলন করতে নামে এটিকে মোহনবাগান (ATK Mohun bagan)। দুপুরে একটি প্রর্দশনী ম্যাচ। বিকেল গড়াতেই শুরু অনুষ্ঠান। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের গানে প্রথম এক ঘণ্টা মজলেন সদস্য সমর্থকরা। এরপর শুরু পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন পেলেন শ্যাম থাপা। জীবনকৃতি সম্মান পেলেন বলাই দে। বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন লিস্টন কোলাসো। সেরা ফরোয়ার্ডের পুরস্কার তুলে দেওয়া হল কিয়ান নাসিরির হাতে।

মোহনবাগান রত্ন সম্মান পেয়ে আপ্লুত শ্যাম থাপা। এ দিকে মঞ্চ থেকে মোহনবাগানকে কলকাতা লিগ খেলার অনুরোধ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দেবাশিস দত্ত সে প্রসঙ্গে বলেন, ‘এটা রাজ্য সরকারের টুর্নামেন্ট নয়। আইএফএ-র টুর্নামেন্ট। এখনও আইএফএ-র থেকে পাওনা অর্থ পাইনি।’ শেষবেলায় চন্দ্রবিন্দুর গানে আরও বর্ণময় হল অনুষ্ঠান।

শুক্রবার মোহনবাগান দিবস। সেই দিনই ক্লাবের মাঠে অনুশীলন শুরু হয়ে গেল এটিকে মোহনবাগানের। আনুষ্ঠানিক ভাবে অনুশীলন শুরু হবে শনিবার বিকেলে। এ দিন কোচ জুয়ান ফেরান্দো বেশ কয়েক জন ফুটবলারকে নিয়ে হালকা গা ঘামান। তাঁদের মধ্যে ছিলেন লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি, হুগো বুমোস, প্রীতম কোটাল, প্রণয় হালদার এবং আরও কিছু ফুটবলার।

দুপুর দেডটার সময়ে গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে সূচনা করা হয় মোহনবাগান দিবসের। এর পর একটি প্রীতি ম্যাচ আয়োজিত হয়েছিল প্রাক্তন ফুটবলারদের নিয়ে। বিকেল ৫টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে ৬টা থেকে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন প্রদান এবং গত মরসুমের ক্লাবের সেরা ক্রীড়াবিদদের সম্মানিত করে সবুজ-মেরুন শিবির। মোহনবাগানরত্ন পেলেন শ্যাম থাপা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget