এক্সপ্লোর

সুযোগ মেলেনি পঞ্জাবের অনূর্ধ্ব-১৯ দলে, আয়ারল্যান্ডের হয়ে খেলছেন সিমরনজিৎ

চণ্ডীগড়: মন্টি পানেসর, গুরিন্দর সান্ধু, ইশ সোধীর পর আরও এক পঞ্জাবি ক্রিকেটার বিদেশি দলের হয়ে খেলছেন। এই ক্রিকেটারের নাম সিমরনজিৎ সিংহ। তিনি আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলছেন। এ বছরের মে-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সিমরনজিতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আয়ারল্যান্ডের একটিমাত্র টি-২০ ম্যাচের দলেও আছেন তিনি। ভারতের হয়ে খেলার সুযোগ না পেলেও, সদ্য টেস্ট খেলার যোগ্যতা পাওয়া আয়ারল্যান্ডের হয়ে টেস্ট খেলাই এখন সিমরনজিতের লক্ষ্য। সিমরনজিতের বাবা অমরজিৎ সিংহ বলেছেন, ‘পঞ্জাবের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছিল সিমরনজিৎ। ২০১১ সালে বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত হওয়া ৪৬তম জাতীয় স্কুল গেমসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল ও। ২০০৪ সালে পঞ্জাবের আন্তঃজেলা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ও ৭২৫ রান করেছিল। কিন্তু তারপরেও অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পায়নি।’ সিমরনজিতের কোচ ভারতীয় ভিজ বলেছেন, ‘ও যথেষ্ট পরিশ্রম করছিল। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছিল। ওর টেকনিকও ভাল ছিল। কিন্তু পঞ্জাবে ওর যোগ্যতার প্রতি সুবিচার করা হয়নি।’ ভারতের হয়ে খেলার স্বপ্ন সফল না হওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন সিমরনজিৎ। তিনি ২০০৫ সালে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য আয়ারল্যান্ড পাড়ি দেন। তবে তাঁর বন্ধু ও প্রাক্তন সতীর্থ গৌরব বোঝান, আয়ারল্যান্ডে পড়ার পাশাপাশি খেলারও সুযোগ রয়েছে। বন্ধুর কথাতেই খেলা চালিয়ে যান সিমরনজিৎ। সেভাবে খেলতে খেলতেই আয়ারল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সিমরনজিৎ বলেছেন, ‘ভারতের হয়ে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ায় আমার মতোই পরিবারের সবাই ভেঙে পড়েছিল। তবে আয়ারল্যান্ডে গিয়ে পড়াশোনার পাশাপাশি সপ্তাহান্তে ক্রিকেট খেলতাম। প্রতি ম্যাচ খেলার জন্য আমাকে ৫ ইউরো করে দিতে হত। ক্রিকেট খেলা যাতে চালিয়ে যেতে পারি, তার জন্য একটা দোকানে কাজ করতাম।’ আয়ারল্যান্ডে যাওয়ার এক বছরের মধ্যেই ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট ক্লাবের হয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পান সিমরনজিৎ। ২০০৮ সালে প্রথম আইপিএল-এর আগে তিনি ভারতে ফেরেন। কিংস ইলেভেন পঞ্জাবে ট্রায়ালও দেন। কিন্তু সেখানেও সুযোগ মেলেনি। তাই ফের আয়ারল্যান্ডে চলে যান এই ক্রিকেটার। দেশে কদর না পেলেও, বিদেশে যথেষ্ট সফল তিনি।

সেরা শিরোনাম

India vs West Indies Live: বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?

ভিডিও

Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget