এক্সপ্লোর

Us Open 2021: ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিতিপাস, ওসাকা, হালেপ

Us Open 2021: ছেলেদের বিভাগে প্রথম রাউন্ডে জয় পেলেন স্তেফােনাস তিতিপাস। শেষ গ্র্যান্ডস্লামে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল গ্রিসের তরুণ টেনিস তারকাকে।

যুক্তরাষ্ট্র: শুরু হয়ে গিয়েছে ইউ এস ওপেন। প্রত্যাশিতভাবেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড উঠলেন স্তেফোনাস তিতিপাস, নাওমি ওসাকা ও সিমোনা হালেপ। তবে প্রথম রাউন্ডেই হেরে গিয়ে টুর্নামেন্টের থেকে ছিটকে গেলেন অ্যান্ডি মারে। তিতিপাসের বিরুদ্ধেই হেরে গেলেন তিনি। 

ছেলেদের বিভাগে প্রথম রাউন্ডে জয় পেলেন স্তেফােনাস তিতিপাস। শেষ গ্র্যান্ডস্লামে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল গ্রিসের তরুণ টেনিস তারকাকে। হাড্ডাহাড্ডি ৫ সেটের লড়াই হয় ২ জনের মধ্যে। ২০১২ সালের ইউ এস ওপেন জয়ী মারে প্রথম সেটে জিতে গিয়েছিলেন। এরপর দ্বিতীয় সেটে টাইব্রেকারে ফিরে আসেন তিতিপাস। তৃতীয় সেটে ফের এগিয়ে যান মারে। চতুর্থ সেটে আবার ফিরে আসেন তিতিপাস। পঞ্চম সেটে শেষ হাসি হেসে ম্যাচে জয় ছিনিয়ে নেন তিতিপাস। খেলার ফল গ্রিসের টেনিস তারকার পক্ষে ২-৬, ৭-৬ (৯-৭), ৩-৬, ৬-৩, ৬-৪।

মহিলাদের খেলায় গতবারের ইউএস ওপেন জয়ী নাওমি ওসাকা দুরন্ত শুরু করলেন তাঁর ইউ এস ওপেন অভিযান। চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে প্রায় একাধিপত্য বজায় রেখে জয় পেলেন জাপানের মহিলা টেনিস তারকা। ৬-৪, ৬-১ স্ট্রেট সেটে জয় হাসিল করে নেন ওসাকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন চেনা সমর্থকদের সামনে জয়ের পর ওসাকা বলেন, 'আবার সবার সামনে এখানে পারফর্ম করতে পেরে দারুণ লাগছে। এখানে খেলা সবসময় উপভোগ করি আমি'। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনেও এই চেক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় পেয়েছিলেন ওসাকা।

বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা টেনিস তারকা সিমোনা হালেপও জয় পেলেন প্রথম রাউন্ডে। ইতালির প্রতিপক্ষ ক্যামিলা গিওর্গির বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেলেন তিনি। খেলার ফল হালেপের পক্ষে ৬-৪, ৭-৬ (৭-৩) এর আগে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত টানা ৬৪ সপ্তাহ বিশ্বের ১ নম্বর ছিলেন হালেপ। ২০১৮ ফরাসি ওপেন ও ২০১৯ উইম্বলডন জয়ী হালেপ এবার ইউ এস ওপেনে জিততে মরিয়া।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget