এক্সপ্লোর

SL v IND 2021: দ্বিতীয় সারির ভারতীয় দলের সঙ্গে সিরিজ! বিরক্ত রণতুঙ্গা

ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের বল গড়াল বলে। কলম্বোয় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১৩ জুলাই প্রথম ওয়ান ডে। যে ম্যাচে টস করতে যাবেন শিখর ধবন।

কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের বল গড়াল বলে। কলম্বোয় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১৩ জুলাই প্রথম ওয়ান ডে। যে ম্যাচে টস করতে যাবেন শিখর ধবন।

আর তা নিয়েই ক্ষুব্ধ অর্জুন রণতুঙ্গা। দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। এরপর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির নেতৃত্বে প্রথম সারির ভারতীয় দল পাঠানো হয়েছে ইংল্যান্ডে। অন্যদিকে একই সময়ে দ্বিতীয় সারির আরও একটি ভারতীয় দলকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। যে দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ধবনকে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন অর্জুন রণতুঙ্গা।

তবে ভারতীয় দলের ওপর নয়, বিশ্বকাপজয়ী প্রাক্তন লঙ্কা অধিনায়কের যাবতীয় ক্ষোভ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর। আসন্ন সিরিজে দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে খেলা মানে আদতে লঙ্কা ক্রিকেট বোর্ডের অপমান করা বলে মনে করছেন রণতুঙ্গা। এক সাক্ষাৎকারে রণতুঙ্গা বলেছেন, ‘দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে খেলা মানে আমাদের ক্রিকেটের জন্য অপমান। আমি দায় চাপাব বতর্মান ক্রীড়া প্রশাসকদের ওপর। টিভিতে খেলা দেখিয়ে আয় করার জন্য ওরা এই সিরিজ আয়োজনে রাজি হয়েছে। ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে, আর এখানে দুর্বলতর দল পাঠিয়েছে। এর দায় নিতে হবে লঙ্কা ক্রিকেট বোর্ডেকেই।’

উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল এই মুহূর্তে ইংল্যান্ডে। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বেশিদিন সময় ছিল না। তাই বিলেতেই রয়ে গিয়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা-রা। অন্যদিকে শিখর ধবনের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে ৩টি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়েছে আরও একটি ভারতীয় দল। দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।      

১৯৯৬ বিশ্বকাপ রণতুঙ্গার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। এছাড়াও আশি-নব্বইয়ের দশকে প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার জন্য বিখ্যাত ছিলেন তিনি। একবার মুথাইয়া মুরলীধরনের বলে নো ডাকার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় দল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রণতুঙ্গা। 

সেরা শিরোনাম

England vs Mexico: আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
আতঙ্কের রাত! ইংরেজ ফুটবলারদের ঘুম নষ্ট করতে সারারাত বাজল হর্ন, ব্রিজে উঠে পোড়ানো হল আতসবাজি
Kylian Mbappe: প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
প্যারাগুয়ের বিরুদ্ধে কিলিয়ানের গোলে ফ্রান্সের জয়, ইতিহাস গড়লেন এমবাপে, দেশঁ
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget