এক্সপ্লোর

অতিথি স্টিভ, আপ্যায়নে সৌরভ, একফ্রেমে জোড়া কিংবদন্তি, আবেগতাড়িত ওয়াংখেড়ে

‘দীর্ঘ দিন এই মানুষটার সঙ্গে প্রতিযোগিতা ছিল। অনেক শ্রদ্ধা।’

মুম্বই: ভারত বনাম অস্ট্রেলিয়া, সিরিজের প্রথম ম্যাচেই হার ভারতের। শুধু হার নয়, বিরাট হার। ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া। আগামী দুটো ম্যাচের কোনও একটিতে জিতলেই সিরিজ অজিদের। অন্যদিকে সিরিজ দখল করতে ভারতকে জিততে হবে বাকি দুটো ম্যাচই। এদিন মুম্বইয়ের ওয়াখেড়েতে যখন একের পর এক ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ‘মর্ডান ডে গ্রেট’-রা তখন প্রথম জুটিতেই জোড়া শতক হাঁকিয়ে নজর কাড়লেন অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকল দুই কিংবদন্তি প্রতিদ্বন্দ্বীর একসঙ্গে হওয়ার। সিরিজের প্রথম ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়। আর তাঁকে আপ্যায়নে ছিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই দুই কিংবদন্তিকে ফের একবার একসঙ্গে দেখতে পেয়ে স্বাভাবিক ভাবেই আবেগতাড়িত ক্রিকেট অনুরাগীরা।

সৌরভ নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টিভ ওয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দীর্ঘ দিন এই মানুষটার সঙ্গে প্রতিযোগিতা ছিল। অনেক শ্রদ্ধা।’সৌরভের এই পোস্টে কমেন্ট করেন হরভজন সিংহের মতো তারকা। তিনি লেখেন, ‘কিংবদন্তিরা’।

View this post on Instagram
 

Competed with this man for a long period .. tremendous respect

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

View this post on Instagram
 

At the wankhede stadium

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

উল্লেখ্য, সৌরভ ও স্টিভের ২০০০-০১ ও ২০০৩-০৪ সালের সিরিজের কথা এখনও বিশ্ববন্দিত। যেখানে টস করার সময় স্টিভকে দাঁড় করিয়ে রাখা একপ্রকার অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন সৌরভ। ২০০৩-০৪ সালে সৌরভের নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে খেলেই ক্রিকেট জীবন থেকে অবসর নেন স্টিভ। এই অজি কিংবদন্তি ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে দশ হাজারের ওপর রান করেছেন। অন্যদিকে লাল বলের ক্রিকেটে সৌরভের সংগ্রহ সাত হাজার রান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget