এক্সপ্লোর

Sourav Ganguly: ক্রিকেট থেকে অবসর, প্রশাসনিক পদে বিরতি, এখন কী করবেন? কী বললেন সৌরভ?

Dada: রবিবার মনোনয়ন জমা দিলেন না তিনি। প্রশাসনিক পদে আপাতত তিন বছরের জন্য কুলিং অফে যাচ্ছেন সৌরভ।

কলকাতা: তিনি সব সময়ই কর্মব্যস্ত থেকেছেন। ক্রিকেট খেলার সময় দেশকে, আইপিএলের দলকে নেতৃত্ব দিয়েছেন। খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসাবে হয়েছিলেন প্রবল জনপ্রিয়। ২০১৪ সালে ক্রিকেট প্রশাসনে প্রবেশ। সিএবি সচিব হিসাবে নতুন ইনিংস শুরু। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর হন সংস্থার প্রেসিডেন্ট। ২০১৯ সালে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। সদ্য তিনি যে পদ ছাড়তে কার্যত বাধ্য হয়েছেন। তারপর থেকেই জল্পনা চলছিল, তিনি সিএবি নির্বাচনে দাঁড়ান কি না, তা নিয়ে।

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজেই জানিয়েছিলেন যে, তিনি সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। কিন্তু রবিবার মনোনয়ন জমা দিলেন না তিনি। প্রশাসনিক পদে আপাতত তিন বছরের জন্য কুলিং অফে যাচ্ছেন সৌরভ।

এখন কী করবেন? রবিবার ইডেন গার্ডেন্সে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সৌরভকে। তিনি হেসে ওঠেন। ইঙ্গিতপূর্ণভাবে বলেন, 'দেখা যাক। লেটস সি...'। জল্পনা জিইয়ে রাখলেন সৌরভ। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, শীঘ্রই ধারাভাষ্যকার হিসাবে ফিরতে পারেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

সামনের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। অনেকে আশা করেছিলেন, ইডেনে ফাইনাল আসবে? সৌরভ রবিবার সাংবাদিকদের বলেন, 'ফাইনাল কোথায় যাবে, সেটা তো ঠিক করবে বোর্ড। ওরাই তো আয়োজক। সব সময় তো একটা জায়গায় ফাইনাল হয় না। এখন অনেক ভাল মাঠ রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলা হবে।'

সিএবি নির্বাচনে (CAB) উলটপুরাণ হল। যেখানে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) জায়গা ছেড়ে দিলেন সৌরভ। সিএবি-র আসন্ন নির্বাচনে লড়াই করছেন না সৌরভ। তিনি যদিও আগে জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট পদে লড়বেন। তারপর থেকেই জল্পনা চলছিল, কবে মনোনয়ন জমা করবেন সৌরভ।

রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিকেল পাঁচটার মধ্যে মনোনয়ন জমা করতেই হতো। সৌরভ নিজেও সিএবি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চমক অপেক্ষা করেছিল। দেখা যায়, সৌরভ নন, সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করছেন দাদা স্নেহাশিস। যিনি বর্তমানে সিএবি সচিব ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করেন অমলেন্দু বিশ্বাস। সচিব পদে মনোনয়ন দেন নরেশ ওঝা। যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব থেকে যাচ্ছেন দেবব্রত দাসই।

বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় মনোনয়ন জমা করা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসবেন। ৩১ অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেদিনই নতুন কমিটি গঠন করা হবে।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget