এক্সপ্লোর

Euro Cup Updates: স্পেনের গৌরবগাথা, নাকি ফের সুইস রূপকথা? জেনে নিন কখন-কোথায় দেখবেন ম্যাচ

ইউরো কাপে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে স্পেন ও সুইৎজ়ারল্যান্ড।

সেন্ট পিটার্সবার্গ: ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ স্পেনের সামনে জায়ান্ট কিলার সুইৎজ়ারল্যান্ড। যারা প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিদায় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

ইউরো কাপে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে স্পেন ও সুইৎজ়ারল্যান্ড। তবে বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দেশ। ১৯৬৬, ১৯৯৪ ও ২০১০ সালে। ১১ বছর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনকে ১-০ হারিয়ে দিয়েছিলেন সুইসরা। ঘটনাচক্রে সেবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। তবে দুই দলের শেষ ২২টি ম্যাচে মাত্র একবারই হেরেছে স্পেন। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে উয়েফা নেশনস লিগে দু'বার মুখোমুখি হয়েছিল দুই দেশ। তাতে প্রথম পর্বে স্পেন জিতেছিল। দ্বিতীয় ম্যাচে সুইৎজ়ারল্যান্ড ড্র করেছিল। আজ কি হবে, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

স্পেনের মূল ভরসা পেদ্রি গঞ্জালেজ়। স্পেনের হয়ে রেকর্ড গড়ে ফেলেছেন ১৮ বছরের ফুটবলার। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে স্পেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টে খেলছেন পেদ্রি। গত মার্চে জাতীয় দলের হয়ে অভিষেক। আর এর মধ্যেই স্পেনের কোচ লুইস এনরিকের অন্যতম আস্থাভাজন হয়ে উঠেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত স্পেনের ৪টি ম্যাচেই শুরু থেকে খেলেছেন পেদ্রি।

এবং, শুক্রবার রাতে সেন্ট পিটার্সবার্গে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধেও স্পেনের অন্যতম তুরুপের তাস পেদ্রি। তাঁর সঙ্গে স্পেনের কিংবদন্তি আন্দ্রে ইনিয়েস্তার তুলনা শুরু হয়ে গিয়েছে। একইরকমভাবে গোলের ঠিকানা লেখা পাস বাড়ান। গত মরসুমে বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে তাঁর বোঝাপড়া ছিল দেখার মতো। তবে বার্সায় তাঁকে রোনাল্ড কোমান একটু নীচের দিকে খেলান। স্পেনের জাতীয় দলে তাঁর জন্য এনরিকে একটু আক্রমণাত্মক ভূমিকা ঠিক করে রেখেছেন। সেই ভূমিকাতেই অনবদ্য ফুটবল উপহার দিচ্ছেন পেদ্রি।

কখন, কোথায় দেখবেন ম্যাচ: স্পেন বনাম সুইৎজ়ারল্যান্ড খেলা শুরু রাত ৯.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget