এক্সপ্লোর

প্রথম দিনের অনুশীলনে স্পিনারদের দেখে খুশি, জানালেন বিরাট

করোনা আবহে বিরাট ও তাঁর সতীর্থরা গত কয়েকমাস ধরেই মাঠের বাইরে থাকতে বাধ্য হন।

দুবাই: প্রথম দিনের অনুশীলনে দলের তিন স্পিনার যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদকে দেখে খুশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। আরসিবি-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে বিরাট বলেছেন, ‘প্রথম দিন স্পিনারদের দেখে বেশ ভাল লেগেছে। ওরা দীর্ঘসময় ধরে ধারাবাহিকভাবে একই জায়গায় বল রেখে গিয়েছে। শাহবাজ ভাল বোলিং করেছে, ওয়াশিও খুব ভাল বল করেছে, চাহলও ভাল বোলিং করল দেখলাম। সিমাররা একটু মন্থর ছিল। তবে সবমিলিয়ে আমাদের শিবিরের শুরুটা ভাল হল।’ করোনা আবহে বিরাট ও তাঁর সতীর্থরা গত কয়েকমাস ধরেই মাঠের বাইরে থাকতে বাধ্য হন। সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সাতদিন কোয়ারেন্টিনে থাকার পর শনিবার থেকে অনুশীলন শুরু করেছে আরসিবি। প্রথম দিনের অনুশীলনেই নেটে ব্যাটিং-বোলিং করতে দেখা যায় বিরাটদের। এই অনুশীলনেই সতীর্থদের দেখে খুশি আরসিবি অধিনায়ক। ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরের পর আর খেলার সুযোগ পাননি বিরাট। তিনি সরাসরি খেলতে নামবেন আইপিএল-এ। এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত তিনি। এ বিষয়ে আরসিবি অধিনায়ক বলেছেন, ‘প্রথম দিনের অনুশীলনে নামার আগে আমি কিছুটা ভয়ই পাচ্ছিলাম। আমি পাঁচ মাস ব্যাট হাতে নিইনি। তবে আমি যা আশা করেছিলাম, তার চেয়ে অনেক ভালভাবে অনুশীলন করতে পেরেছি। লকডাউনের সময় আমি অনুশীলন চালিয়ে গিয়েছি। তার ফলেই ফিট থাকতে পেরেছি। সেটা কাজে লাগছে। ফিট থাকলে অনেক সুবিধা হয়। না হলে শরীর ইচ্ছামতো নাড়ানো যায় না। সবসময় সেটা মাথায় থাকে। আমার ক্ষেত্রে সেটা হয়নি। ফলে ভাল লাগছে।’ এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি আরসিবি। গতবার লিগ টেবলে সবার নীচে ছিলেন বিরাটরা। এবার হিসেব বদলে দেওয়াই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget