এক্সপ্লোর

Hima Das: চোট সারিয়ে প্রত্যাবর্তনেই সোনা জিতলেন হিমা দাস

Hima Das Gold Win: গত বছর অসম পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৌড়বিদ হিমা দাস। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সরকারিভাবে নিযুক্ত হন তিনি।

চেন্নাই: চোটের জন্য গত বছর টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) যেতে পারেননি। এবার সেই চোট সারিয়ে প্রত্য়াবর্তনেই সোনা জিতলেন হিমা দাস (Hima Das)। শনিবার চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতলেন অসমের মেয়ে। মাত্র ১১.৪৩ সেকেণ্ড সময় নিজের দৌড় শেষ করেন হিমা। তিনি হারিয়ে দেন দ্যুতি চাঁদ।

জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় হিমা বলেন, ''এই প্রতিযোগিতার আগে তুরস্কে গিয়ে প্রস্তুতি সেরে এসেছি। লক্ষ্য ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে যাওয়া। সেখানে সোনা জিততে চাই। গত কয়েক বছর হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছি। আশা করি, এ বার সেটা সমস্যা হবে না।’’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by hima das8 (@hima_mon_jai)

গতবছর খুব একটা ভাল সময় যায়নি হিমার। চোট পেয়ে অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর করোনা আক্রান্ত হয়েছিলেন এই তরুণী। নিজের ট্যুইটারে হিমা জানিয়েছিলেন, ''আমার করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে আমার অবস্থা স্থিতিশীলই রয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছি। যে সময়টা আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে পুরো কাজে লাগিয়ে আগের থেকেও আরও ভালো অবস্থায় ট্র্যাকে ফিরব।''

গত বছর অসম পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৌড়বিদ হিমা দাস। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সরকারিভাবে নিযুক্ত হয়ে হিমা জানান, ছোটবেলার স্বপ্নপূরণ হল। অসমের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়াল অনুষ্ঠানমঞ্চে হিমার হাতে তুলে দেন নিয়োগপত্র। অসম পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা হাজির ছিলেন যে অনুষ্ঠানে। 

 

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget