এক্সপ্লোর

Sreesanth Update: দেখুন- নির্বাসন কাটিয়ে সাত বছর পর মাঠে ফিরে চেনা ছন্দে শ্রীসন্থ, আউটসুইঙ্গারে তুলে নিলেন উইকেটও

মাঠ থেকে প্রায় সাত বছর দূরে থাকতে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার শ্রীসন্থকে। অবশেষে সাড়া জাগিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল তাঁর। কেরলের হয়ে খেলতে নেমে এই পেসার হাত ঘুরিয়ে উইকেটও তুললেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পন্ডিচেরির বিরুদ্ধে সোমবার খেলতে নামেন শ্রীসন্থ।

  মুম্বই: মাঠ থেকে প্রায় সাত বছর দূরে থাকতে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার শ্রীসন্থকে। অবশেষে সাড়া জাগিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল তাঁর। কেরলের হয়ে খেলতে নেমে এই পেসার হাত ঘুরিয়ে উইকেটও তুললেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পন্ডিচেরির বিরুদ্ধে সোমবার খেলতে নামেন শ্রীসন্থ। সাত বছর আগে তাঁকে শেষবার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে খেলেছিলেন তিনি। তবে এতদিন মাঠের বাইরে থাকলেও বোলিং দক্ষতায় যে মরচে পড়েনি, তা দেখিয়ে দিলেন শ্রীসন্থ। চেনা ছন্দেই দেখা গেল তাঁকে। নিষিদ্ধ হওয়ার আগে বল হাতে যে বিশেষ দক্ষতা ছিল, তা অটুটই রয়েছে। কেরলের হয়ে পন্ডিচেরির বিরুদ্ধে খেলতে নেমে ৩৭ বছরের বোলার তাঁর প্রত্যাবর্তনে প্রথম উইকেট তুলতে নিলেন সাতটি বল। মুম্বইয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ম্যাচে পণ্ডিচেরির ব্যাটসম্যান ফাবিদ আহমেদকে আউট করলেন তিনি। ম্যাচের চতুর্থ ওভারে চেনা ছন্দে নিজেকে মেলে ধরলেন শ্রীসন্থ। সেই সুপরিচিত আউটসুইঙ্গার বেরোল তাঁর হাত থেকে। আর তাঁর এমনই একটি আউট সুইঙ্গারে বোকা বনলেন বিপক্ষের ডানহাতি ব্যাটসম্যান। স্ট্যাম্প উপড়ে গেল তাঁর।
চার ওভার বল করে ২৯ রান দিয়ে ১ উইকেট নিলেন শ্রীসন্থ। আর স্পেল শেষ করার পর পিচে ঝুঁকে কৃতজ্ঞতা জানালেন তিনি। এর আগে এই ফাস্ট বোলারের নাম সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২১-এর জন্য কেরলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় ছিল। এই ম্যাচের আগে শ্রীসন্থকে বেশ কয়েকটি গা ঘামানোর ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। আর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল তাঁকে। ২০১৩-র আইপিএলে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছিলেন তিনি। একাধিক তদন্তের পর বিসিসিআই তাঁকে আজীবন নির্বাসিত করেছিল। তবে শেষপর্যন্ত ওই নিষেধাজ্ঞার মেয়াদ পরে কমে হয় সাত বছর। একটা সময় ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন শ্রীসন্থ। তাঁর বোলিং তারিফ আদায় করে নিয়েছিল বিশেষজ্ঞদের। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন তিনি।

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget