এক্সপ্লোর

Asia Cup: কাজে এল না হৃদয়ের মরিয়া লড়াই, টাইগারদের ২১ রানে হারাল শ্রীলঙ্কা

Asia Cup, PAK vs SL: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব। শ্রীলঙ্কার হয়ে ওপেনে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা ও দ্বিমুথ করুণারত্নে।

কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্য়াচে বাংলাদেশের (Bangladesh vs Srilanka) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। শাকিব আল হাসানের দলের বিরুদ্ধে ২১ রানে জয় ছিনিয়ে নিল দাসুন শনাকার দল। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শিবির বোর্ডে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে নিয়েছিল। জবাবে রান তাড়া করতে নেমে টাইগারদের ইনিংস শেষ হয়ে যায় ২৩৬ রানে। ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন সমরাবিক্রমা। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব। শ্রীলঙ্কার হয়ে ওপেনে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা ও দ্বিমুথ করুণারত্নে। দলের ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। হাসান মাহমুদের বলে আউট হয়ে ফিরে যান করুণারত্নে। তিনি ১৮ রান করেন। শরিফুলের বলে ৪০ রান করে ফেরেন নিশাঙ্কা। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে এরপর অর্ধশতরানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। তবে লঙ্কা ইনিংসকে মূলত টানেন সমরাবিক্রমা। ৭২ বলে ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তাসকিন আহমেদের বলে ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। অল্পের জন্য শতরান মিস করলেও দলকে দুশোর গণ্ডি পার করে দিতে সাহায্য করেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্য়ে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ২টো উইকেট নেন শরিফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ শিবির। মহম্মদ নঈম ও মেহদি হাসান মিরাজ মিলে দলের  স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। তবে শাকিবের শিবিরের ২ ওপেনারকেই ফিরিয়ে দেন শনাকা। মেহদি ২৮ রান করেন। নঈম ২১ রানে ফেরেন। বিশ্বকাপের আগে এখনও ফর্মে ফিরতে পারলেন না লিটন দাস। এদিন মাত্র ১৫ রান করেন তিনি। অধিনায়ক শাকিব ৩ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন তৌহিদ হৃদয়। মুশফিক ২৯ রান করে শনাকার শিকার হলেও হৃদয় অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে ৮২ রান করে তিনি থিকসানার বলে লেগবিফোর হতেই বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৩৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 

আগামীকাল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল

সেরা শিরোনাম

Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
FIFA World Cup: বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget