এক্সপ্লোর

ভারত সফরে চোটের জন্য অস্ট্রেলিয়া দলে নেই স্টার্ক, জায়গা পেলেন না সিডলে

মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে ওয়ানডে ও টি ২০ সিরিজে অস্ট্রেলিয়ার দল থেকে চোটের জন্য ছিটকে গেলেন পেস বোলার মিচেল স্টার্ক। দলে নেওয়া হল না অলরাউন্ডার মিচেল মার্শকে। আগামী ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ভারত সফর শুরু হচ্ছে। এই সফরে দুটি টি ২০ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যে ১৬ জনের দল ঘোষণা করেছে, তার মধ্যে গতমাসে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজে ১১ জন খেলেছিলেন। ওই সিরিজে অস্ট্রেলিয়া ১-২ হেরে যায়। ওই সফরে ডাউন আন্ডারে প্রথমবার ভারত টেস্ট সিরিজ জিতেছিল। তিন ম্যাচের টি ২০ সিরিজ ১-১ হয়েছিল। জানা গেছে, ক্যানবেরায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষ দিন চোট পেয়েছিলেন স্টার্ক। এর ফলে কাঁধ, হাত ও ছাতিতে টান ধরেছে তাঁর। জাতীয় নির্বাচক ট্রেভর হনস এক বিবৃতিতে জানিয়েছেন, স্ক্যান রিপোর্ট অনুযায়ী স্টার্কের বাঁদিকে পেক মাসলে আঘাত লেগেছে। ফলে ভারতের বিরুদ্ধে সিরিজে তাঁকে পাওয়া যাবে না। তবে মার্চে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তাঁকে মাঠে ফেরানোর লক্ষ্য রাখা হয়েছে। দলের আরও এক পেসার জোস হ্যাজেলউডকেও পাওয়া যাবে না। কারণ, পিঠের চোটের সমস্যায় কাটিয়ে ফিট হওয়ার চেষ্টা করছেন তিনি। ২০১০-র নভেম্বরের পর ভারতের বিরুদ্ধে সিরিজে অজি দলে প্রত্যাবর্তন হয়েছিল পেসার পিটার সিডলের। ঘরের মাঠে ওই সিরিজে তিনটি ম্যাচ খেলে ওভার পিছু ৬.৪৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। তাঁকে ভারত সফরের দলে নেওয়া হয়নি। এছাড়াও সুযোগ পাননি অন্য পেসার বিলি স্ট্যানলেককে। বিশাখাপত্তনমে টি ২০ ম্যাচ দিয়ে সফর শুরু হচ্ছে। দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে। সফরে অজি দলের নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। প্রথম একদিনের ম্যাচগুলি খেলা হবে ২ মার্চ হায়দরাবাদে, ৫ মার্চ নাগপুরে, ৮ মার্চ রাঁচিতে, ১০ মার্চ মোহালিতে এবং ১৩ মার্চ দিল্লিতে। শন মার্শের সন্তানের জন্ম হয়েছে। সেজন্য পরে দলের সঙ্গে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার টি ২০ ও একদিনের স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যালেক্স কেরি, জেসন বেহরেনডোর্ফ, নাথন-কউল্টার-নাইল, পিটার হ্যান্ডসকোম্ব, উসমান খোয়াজা, নাথন লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি আর্সি শর্ট, মার্কাস স্টোয়নিস, অ্যাশ্টন টার্নার,অ্যাডাম জাম্পা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget